সোমবার ২০ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

চট্টগ্রামসহ ৬ জেলায় ভূমিকম্প

ডেস্ক রিপোর্ট

রবিবার, ১৭ ফেব্রুয়ারি ২০১৯   প্রিন্ট   ৯২২ বার পঠিত

চট্টগ্রামসহ ৬ জেলায় ভূমিকম্প

ভূমিকম্পে কেঁপে উঠল বন্দরনগরী চট্টগ্রামসহ ৬ জেলা। রোববার সকাল ৮টা ৫৮ মিনিট ৫০ সেকেন্ডে এই ভূকম্পন অনুভূত হয় বলে আবহাওয়া অধিদফতর জানিয়েছে।

ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভারতের মিজোরাম বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। চট্টগ্রামে ৪ দশমিক ৭ রিখটার স্কেল মাত্রার ভূমিকম্প রেকর্ড করা হয়।

ভূমিকম্পের স্থায়িত্বকাল কতক্ষণ ছিল জানতে চাইলে তিনি বলেন, তারা স্থায়িত্বকাল রেকর্ড করেন না।

চট্টগ্রাম জেলা ছাড়াও রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, কক্সবাজার ও কুমিল্লায় একইসময়ে ভূমিকম্প হয়। এখনও পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির সংবাদ পাওয়া যায়নি।

কক্সবাজার শহরের বাজারঘাটা এলাকা গৃহবধূ আফরোজা জামান বলেন, পারিবারিক কাজ করছিলাম- এমন সময় দেখি ভবনটি দুলছে। ভূমিকম্প বুঝতে পেরে সবাইকে নিয়ে দ্রুত বাইরে চলে যায়।

Facebook Comments Box
×

Posted ১২:২৮ অপরাহ্ণ | রবিবার, ১৭ ফেব্রুয়ারি ২০১৯

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com