শনিবার ১৮ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

চলতি সপ্তাহে ৫ কোম্পানির এজিএম

নিজস্ব প্রতিবেদক

শনিবার, ১৭ অক্টোবর ২০২০   প্রিন্ট   ৫২৪ বার পঠিত

চলতি সপ্তাহে ৫ কোম্পানির এজিএম

চলতি সপ্তাহে অনুষ্ঠিত হবে পুঁজিবাজারে তালিকাভুক্ত ৫ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম)। কোম্পানিগুলো হলো- মেঘনা লাইফ ইন্স্যুরেন্স, সোনার বাংলা ইন্স্যুরেন্স, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, বে-লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট এবং ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

মেঘনা লাইফ ইন্স্যুরেন্স: কোম্পানিটির এজিএম চলতি মাসের ২২ তারিখ সকাল ১১ টায় অনুষ্ঠিত হবে। সমাপ্ত অর্থবছরের শেয়ারহোল্ডারদের জন্য কোম্পানিটি ২০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেয়ার ঘোষণা দিয়েছে।

সোনার বাংলা ইন্স্যুরেন্স: কোম্পানিটির এজিএম চলতি মাসের ২৫ তারিখ সকাল ১১ টায় অনুষ্ঠিত হবে। সমাপ্ত অর্থবছরের শেয়ারহোল্ডারদের জন্য কোম্পানিটি ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেয়ার ঘোষণা দিয়েছে।

রূপালী লাইফ ইন্স্যুরেন্স: কোম্পানিটির এজিএম চলতি মাসের ২৮ তারিখ সকাল ১০ টায় অনুষ্ঠিত হবে। সমাপ্ত অর্থবছরের শেয়ারহোল্ডারদের জন্য কোম্পানিটি ১২ শতাংশ ক্যাশ ও ২ শতাংশ স্টক ডিভিডেন্ড দেয়ার ঘোষণা দিয়েছে।

বে-লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট: কোম্পানিটির এজিএম চলতি মাসের ২৯ তারিখ সকাল ১১ টায় অনুষ্ঠিত হবে। সমাপ্ত অর্থবছরের শেয়ারহোল্ডারদের জন্য কোম্পানিটি ৭.৫ শতাংশ ক্যাশ ও ২.৫ শতাংশ স্টক ডিভিডেন্ড দেয়ার ঘোষণা দিয়েছে।

ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট: কোম্পানিটির এজিএম চলতি মাসের ২৯ তারিখ সকাল ১০ টায় অনুষ্ঠিত হবে। সমাপ্ত অর্থবছরের শেয়ারহোল্ডারদের জন্য কোম্পানিটি নো ডিভিডেন্ড দেয়ার ঘোষণা দিয়েছে।

 

Facebook Comments Box
×
News Image
বিস্তারিত কমেন্টে…

Posted` ৬:১৩ অপরাহ্ণ | শনিবার, ১৭ অক্টোবর ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

প্রধান সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com