|

Advertisement
×

চলতি সপ্তাহে ১২ কোম্পানির এজিএম

রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২০   প্রিন্ট   ৬৭২ বার পঠিত

চলতি সপ্তাহে ১২ কোম্পানির এজিএম

চলতি সপ্তাহে অনুষ্ঠিত হবে পুঁজিবাজারে তালিকাভুক্ত ১২ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম)। কোম্পানিগুলোর এজিএম ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। কোম্পানিগুলো হলো- প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, মার্কেন্টাইল ইন্স্যুরেন্স, সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স, আইসিবি ইসলামি ব্যাংক, এনসিসি ব্যাংক, এসএস স্টিল, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স, সানলাইফ ইন্স্যুরেন্স, পূরবী জেনারেল ইন্স্যুরেন্স, অগ্রণী ইন্স্যুরেন্স, প্রিমিয়ার লিজিং এবং উত্তরা ফাইন্যান্স। কোম্পানিগুলোর এজিএমে শেয়ারহোল্ডারদের জন্য সমাপ্ত অর্থবছরে ঘোষিত লভ্যাংশ অনুমোদিত হতে পারে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রগতি লাইফ ইন্স্যুরেন্স: কোম্পানিটির এজিএম চলতি মাসের ২৭ তারিখ দুপুর ১২টায় অনুষ্ঠিত হবে। সমাপ্ত অর্থবছরের শেয়ারহোল্ডারদের জন্য কোম্পানিটি ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেয়ার ঘোষণা দিয়েছে।

মার্কেন্টাইল ইন্স্যুরেন্স: কোম্পানিটির এজিএম চলতি মাসের ২৭ তারিখ সকাল ১১টায় অনুষ্ঠিত হবে। সমাপ্ত অর্থবছরের শেয়ারহোল্ডারদের জন্য কোম্পানিটি ৭ শতাংশ নগদ লভ্যাংশ দেয়ার ঘোষণা দিয়েছে।

সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স: কোম্পানিটির এজিএম চলতি মাসের ২৭ তারিখ সকাল ১১টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। সমাপ্ত অর্থবছরের শেয়ারহোল্ডারদের জন্য কোম্পানিটি ১২ শতাংশ নগদ লভ্যাংশ দেয়ার ঘোষণা দিয়েছে।

আইসিবি ইসলামি ব্যাংক: কোম্পানিটির এজিএম চলতি মাসের ২৮ তারিখ সকাল ১০টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। সমাপ্ত অর্থবছরের শেয়ারহোল্ডারদের জন্য কোম্পানিটি কোন লভ্যাংশ ঘোষণা করেনি।

এনসিসি ব্যাংক: কোম্পানিটির এজিএম চলতি মাসের ২৮ তারিখ সকাল ১১ টায় অনুষ্ঠিত হবে। সমাপ্ত অর্থবছরের শেয়ারহোল্ডারদের জন্য কোম্পানিটি ১২ শতাংশ ক্যাশ ও ২ শতাংশ স্টক ডিভিডেন্ড দেয়ার ঘোষণা দিয়েছে।

এসএস স্টিল: কোম্পানিটির ইজিএম চলতি মাসের ২৮ তারিখ সকাল ১১ টায় অনুষ্ঠিত হবে। কোম্পানিটির পরিশোধিম মূলধন বৃদ্ধি এবং সালেহ স্টিল ইন্ডাষ্ট্রিজের বিনিয়োগের অনুমতির জন্য এই ইজিএম অনুষ্ঠিত হবে।

ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স: কোম্পানিটির এজিএম চলতি মাসের ২৯ তারিখ দুপুর ১২টায় অনুষ্ঠিত হবে। সমাপ্ত অর্থবছরের শেয়ারহোল্ডারদের জন্য কোম্পানিটি ২৮ শতাংশ নগদ লভ্যাংশ দেয়ার ঘোষণা দিয়েছে।

সানলাইফ ইন্স্যুরেন্স: কোম্পানিটির এজিএম ও ইজিএম চলতি মাসের ২৯ তারিখ সকাল ১০টায় ও সকাল ১৫ মিনিটে অনুষ্ঠিত হবে। সমাপ্ত অর্থবছরের শেয়ারহোল্ডারদের জন্য কোম্পানিটি কোন লভ্যাংশ ঘোষণা করেনি।

পূরবী জেনারেল ইন্স্যুরেন্স: কোম্পানিটির এজিএম চলতি মাসের ৩০ তারিখ দুপুর ১২টায় অনুষ্ঠিত হবে। সমাপ্ত অর্থবছরের শেয়ারহোল্ডারদের জন্য কোম্পানিটি ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেয়ার ঘোষণা দিয়েছে।

অগ্রণী ইন্স্যুরেন্স: কোম্পানিটির এজিএম চলতি মাসের ৩০ তারিখ সকাল ১১টায় অনুষ্ঠিত হবে। সমাপ্ত অর্থবছরের শেয়ারহোল্ডারদের জন্য কোম্পানিটি ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেয়ার ঘোষণা দিয়েছে।

প্রিমিয়ার লিজিং: কোম্পানিটির এজিএম চলতি মাসের ৩০ তারিখ সকাল ১০টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। সমাপ্ত অর্থবছরের শেয়ারহোল্ডারদের জন্য কোম্পানিটি কোন লভ্যাংশ ঘোষণা করেনি।

উত্তরা ফাইন্যান্স: কোম্পানিটির এজিএম চলতি মাসের ৩০ তারিখ সকাল ১১ টায় অনুষ্ঠিত হবে। সমাপ্ত অর্থবছরের শেয়ারহোল্ডারদের জন্য কোম্পানিটি ১৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস লভ্যাংশ দেয়ার ঘোষণা দিয়েছে।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ১২:৫৯ অপরাহ্ণ | রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com