|

Advertisement
×

চলতি সপ্তাহে ৭ কোম্পানির এজিএম

শনিবার, ০৮ আগস্ট ২০২৬   প্রিন্ট   ৮ বার পঠিত

চলতি সপ্তাহে ৭ কোম্পানির এজিএম

ডিভিডেন্ড অনুমোদনের জন্য চলতি সপ্তাহে অনুষ্ঠিত হবে শেয়ারবাজারে তালিকাভুক্ত ৭ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম)। অনুষ্ঠিত এজিএমে কোম্পানিগুলোর পূর্ব ঘোষিত ডিভিডেন্ড অনুমোদন করা হবে। লঙ্কাবাংলা অ্যানালাইসিস পোর্টাল সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানিগুলো হলো- প্রভাতী ইন্স্যুরেন্স, চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স, ন্যাশনাল ব্যাংক, ওয়ান ব্যাংক, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, সোনার বাংলা ইন্স্যুরেন্স এবং প্রগতি লাইফ ইন্স্যুরেন্স। নিচে কোম্পানিগুলোর এজিএমের তারিখ, সময় ও বিষয় তুলে ধরা হলো- ১০ আগস্ট : এদিন সকাল ১০টায় চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স এবং বেলা ১১টায় প্রভাতী ইন্স্যুরেন্সের এজিএম অনুষ্ঠিত হবে। এজিএমে উপস্থিত বিনিয়োগকারীদের সম্মতিতে কোম্পানিগুলোর ঘোষিত ডিভিডেন্ড অনুমোদনের সম্ভাবনা রয়েছে। কোম্পানি ২টির মধ্যে ৩১ ডিসেম্বর, ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য প্রভাতী ইন্স্যুরেন্স ১২ শতাংশ ক্যাশ এবং চার্টার্ড লাইফ ইন্স্যুরন্স ৪ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। ১৩ আগস্ট : এদিন বেলা ১১টায় সোনার বাংলা ইন্স্যুরেন্স, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, ওয়ান ব্যাংক ও ন্যাশনাল ব্যাংক এবং দুপুর সাড়ে ১২টায় প্রগতী লাইফ ইন্স্যুরেন্সের এজিএম অনুষ্ঠিত হবে। এজিএমে উপস্থিত বিনিয়োগকারীদের সম্মতিতে কোম্পানিগুলোর ঘোষিত ডিভিডেন্ড অনুমোদনের সম্ভাবনা রয়েছে। কোম্পানিগুলোর মধ্যে ৩১ ডিসেম্বর, ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স ৫ শতাংশ ক্যাশ, সোনার বাংলা ইন্স্যুরেন্স ৫ শতাংশ ক্যাশ ও ৫ শতাংশ স্টক এবং প্রগতী লাইফ ইন্স্যুরেন্স ১৫ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে। ৩১ ডিসেম্বর, ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য নো ডিভিডেন্ড ঘোষণা করেছে ওয়ান ব্যাংক ও ন্যাশনাল ব্যাংক।

Facebook Comments Box

Posted ০৪:০৫ অপরাহ্ণ | শনিবার, ০৮ আগস্ট ২০২৬

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com