|

Advertisement
×

জিএসপি ফাইন্যান্সের এজিএম সম্পন্ন

বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২০   প্রিন্ট   ৪১২ বার পঠিত

জিএসপি ফাইন্যান্সের এজিএম সম্পন্ন

আজ বুধবার (২৩ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হয়েছে পুঁজিবাজারের তালিকাভুক্ত জিএসপি ফাইন্যান্স কোম্পানি রিমিটেডের বার্ষিক সাধারণ সভা (এজিএম)। সভায় কোম্পানির পরিচালনা পর্ষদ ঘোষিত সাড়ে ১০% লভ্যাংশ অনুমোদন করেছেন জিএসপি ফাইন্যান্সের শেয়ারহোল্ডাররা। এর মধ্যে ৬ শতাংশ নগদ এবং ৪.৫০ শতাংশ বোনাস লভ্যাংশ। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
এজিএমে ৩১ ডিসেম্বর, ২০১৯ তারিখে সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও বিভিন্ন এজেন্ডা সর্বসম্মতি ক্রমে অনুমোদিত হয়।
আলোচ্য হিসাব বছরে সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি আয় বা ইপিএস হয়েছে ১ টাকা ৪৬ পয়সা। আগের বছর সমন্বিত ইপিএস ছিল ২ টাকা ৪০ পয়সা।
সর্বশেষ বছরে এককভাবে কোম্পানিটির শেয়ার প্রতি আয় বা ইপিএস হয়েছে ১ টাকা ৩৮ পয়সা। আগের বছর সমন্বিত ইপিএস ছিল ২ টাকা ২৭ পয়সা।
আলোচিত বছরে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ৩ টাকা ৭৬ পয়সা। আগের বছর ক্যাশ ফ্লো ছিল ৫৭ পয়সা। ২০১৯ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ২২ টাকা ৪৯ পয়সা।

Facebook Comments Box

Posted ০৭:২৫ অপরাহ্ণ | বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com