Ad
x

জিডিপির প্রবৃদ্ধিতে শীর্ষে বাংলাদেশ

মঙ্গলবার, ০৩ সেপ্টেম্বর ২০১৯   প্রিন্ট   ৪৭৭ বার পঠিত

জিডিপির প্রবৃদ্ধিতে শীর্ষে বাংলাদেশ

গত ২০০৯ থেকে ২০১৯ সাল পর্যন্ত ১০ বছর ধরে জিডিপিতে চলতি বাজার মূল্যে বাংলাদেশের প্রবৃদ্ধি সারাবিশ্বের মধ্যে সবার শীর্ষে রয়েছে। স্পেক্টেটর ইনডেক্স-২০১৯-এর প্রকাশিত তথ্য থেকে এ খবর জানা যায়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ-সংক্রান্ত আলোচনা হয়।

মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সচিবালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে বলেন, ‘বর্তমান বাজার মূল্য পদ্ধতির ভিত্তিতে ২০০৯ সাল থেকে আমরা গত ১০ বছরে অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে বিশ্বে প্রথম স্থান অর্জন করেছি।’

এটি ‘আমাদের জন্য ভালো’ হিসেবে বর্ণনা করে তিনি বলেন, ‘চলতি বছরের ২৯ আগস্ট প্রকাশিত ‘স্পেকটেক্টর ইনডেক্স-২০১৯ ’ অনুসারে গত ১০ বছরে ১৮৮ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করে বাংলাদেশ এই তালিকার শীর্ষে রয়েছে।

স্পেকটেক্টর ইনডেক্স-এর বরাত দিয়ে মোহাম্মদ শফিউল আলম বলেন, ‘এই সময়কালে চীন ১৭৭ শতাংশ, ভারত ১১৭ শতাংশ, মালয়েশিয়া ৭৮ শতাংশ, অস্ট্রেলিয়া ৪১ শতাংশ, ব্রাজিল ১৭ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি অর্জন করেছে।’

Facebook Comments Box

Posted ১১:২৯ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০৩ সেপ্টেম্বর ২০১৯

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com