নিজস্ব প্রতিবেদক
মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫ প্রিন্ট ১০০ বার পঠিত
সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৮৬ কোম্পানির মধ্যে ১২৯ টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে গেইনার তালিকায় থাকা ১০ কোম্পানির মধ্যে আটটিই মিউচুয়াল ফান্ড খাতের প্রতিষ্ঠান। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র মতে, মঙ্গলবার (২৫ নভেম্বর) ডিএসইতে সর্বোচ্চ দর বৃদ্ধি পেয়েছে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ পিএলসির। কোম্পানির শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ৩ টাকা ১০ পয়সা বা ১০ শতাংশ বেড়েছে। এর ফলে কোম্পানিটি দর বৃদ্ধির তালিকায় প্রথম স্থান দখল করে নেয়। দর বৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল ইনটেক লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ৯ দশমিক ৬৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর তৃতীয় স্থানে থাকা এআইবিএল ফার্স্ট ইসলামিক মিউচুয়াল ফান্ডের দর বেড়েছে ৮ দশমিক ৮২ শতাংশ। এছাড়াও, ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ইবিএল এনআরবি মিউচুয়াল ফান্ড, ফার্স্ট জনতা ব্যাংক মিউচুয়াল ফান্ড, ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, পিএইচপি ফার্স্ট মিউচুয়াল ফান্ড, পপুলার লাইফ ফার্স্ট মিউচুয়াল ফান্ড এবং এবি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড।
Posted ০৫:৪৩ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫
bankbimaarthonity.com | Amiyou Rudra
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com