|

Advertisement
×

ডিএনসিসিতে অফিস করলেন আতিকুল ইসলাম

রবিবার, ১০ মার্চ ২০১৯   প্রিন্ট   ১০৬৩ বার পঠিত

ডিএনসিসিতে অফিস করলেন আতিকুল ইসলাম

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র হিসেবে প্রথম দিনের মতো নগরভবনে যোগদান করেছেন মেয়র মো. আতিকুল ইসলাম। প্রথম কার্যদিবসে বিকেল ৩টায় প্রথম সংবাদ সম্মেলন করবেন তিনি। সেখানে মেয়র তার ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে অবহিত করবেন।

এর আগে গত ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) উপ-নির্বাচানে জয়ী হন আওয়ামী লীগের প্রার্থী আতিকুল ইসলাম। নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির শাফিন আহমেদের চেয়ে ৭ লাখ ৮৬ হাজার ৮৭৩ ভোট বেশি পেয়ে নির্বাচিত হন তিনি।

১ হাজার ২৯৫টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফল অনুযায়ী আওয়ামী লীগের প্রার্থী আতিকুল পেয়েছেন ৮ লাখ ৩৯ হাজার ৩০২ ভোট। আর জাতীয় পার্টির প্রার্থী শাফিন পেয়েছেন ৫২ হাজার ৪২৯ ভোট। মেয়র পদে অপর তিন প্রার্থী এনপিপির আনিসুর রহমান দেওয়ান (আম) ৮ হাজার ৬৯৫, পিডিপির শাহীন খান (বাঘ) ৮ হাজার ৫৬০ এবং স্বতন্ত্র আব্দুর রহিম (টেবিল ঘড়ি) ১৪ হাজার ৪০ ভোট পেয়েছেন।

প্রসঙ্গত, ২০১৭ সালের ৩০ নভেম্বর ডিএনসিসির মেয়র আনিসুল হকের মৃত্যুতে পদটি শূন্য হয়। নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুসারে গত বছরের ২৬ ফেব্রুয়ারি ডিএনসিসির মেয়র পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। একই বছরের ১৪ জানুয়ারি নির্বাচন স্থগিতাদেশের ব্যাপারে দুটি আলাদা পিটিশনের পরিপ্রেক্ষিতে বিচারপতির দ্বৈত বেঞ্চ ডিএনসিসির মেয়র পদে উপনির্বাচনে ছয় মাসের জন্য স্থগিতাদেশ দেন।

গত ১৬ জানুয়ারি হাইকোর্ট জানান, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) উপনির্বাচনে আর কোনো বাধা নেই। এরই পরিপ্রেক্ষিতে গত ২৮ ফেব্রুয়ারি উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০১:০৮ অপরাহ্ণ | রবিবার, ১০ মার্চ ২০১৯

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com