|

Advertisement
×

ডিএসইতে ২৯৯ কোটি টাকার কমেছে বাজার মূলধন

শনিবার, ১৫ আগস্ট ২০২৬   প্রিন্ট   ১০ বার পঠিত

ডিএসইতে ২৯৯ কোটি টাকার কমেছে বাজার মূলধন

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থান-পতনে লেনদেন শেষ হয়েছে। আলোচ্য সপ্তাহে ডিএসইতে টাকার অংকে লেনদেন বাড়লেও কমেছে বাজার মূলধন। সপ্তাহের ব্যবধানে ডিএসইতে বাজার মূলধন কমেছে ২৯৯ কোটি ১৬ লাখ টাকার। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ৭ হাজার ৬১৫ কোটি ৫২ লাখ টাকা। সপ্তাহের ব্যাবধানে মূলধন কমেছে দশমিক ০.০৪ শতাংশ বা ২৯৯ কোটি ১৬ লাখ টাকা। আগের সপ্তাহে ডিএসইর বাজার মূলধন ছিল ৭ লাখ ৭ হাজার ৯১৪ কোটি ৬৯ লাখ টাকা। সপ্তাহের ব্যবধানে ডিএসইতে বেড়েছে টাকার অংকে লেনদেন। গত সপ্তাহে ডিএসইতে ৪ হাজার ৯৮৭ কোটি ৮২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছিল ৪ হাজার ৭২৭ কোটি ৩৭ লাখ টাকা। এদিকে সপ্তাহের ব্যবধানে বেড়েছে ডিএসই মূল্য সূচক। ডিএসইতে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স সপ্তাহের ব্যবধানে ২২.৯৫ পয়েন্ট বা দশমিক ৩৯ শতাংশ বেড়ে ৫ হাজার ৮৮৩ পয়েন্টে অবস্থান করছে। বাজার মূলধনের শীর্ষ৩০ কোম্পানির মূল্যসূচক ডিএসই৩০ আগের সপ্তাহের চেয়ে দশমিক ৮৮ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৯২ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ ইনডেক্স ৩.৫৬ পয়েন্ট কমে ১ হাজার ১৭৭ পয়েন্টে অবস্থান করছে। আলোচ্য সপ্তাহে ডিএসইতে মোট ৩৮৭টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৬২টির, কমেছে ২০৮টির এবং অপরবর্তিত রয়েছে ১৭টির।

Facebook Comments Box

Posted ০৬:৫৬ অপরাহ্ণ | শনিবার, ১৫ আগস্ট ২০২৬

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com