রবিবার ১৯ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

ডিএসইর পরিচালনা পর্ষদ পূণর্গঠনের সুপারিশ ডিবিএ’র

নিজস্ব প্রতিবেদক

রবিবার, ২৫ আগস্ট ২০২৪   প্রিন্ট   ১৮৭ বার পঠিত

ডিএসইর পরিচালনা পর্ষদ পূণর্গঠনের সুপারিশ ডিবিএ’র

বৈষম্য দূরীকরণের লক্ষ্যে বিনিয়োগকারীর স্বার্থ অগ্রাধিকারে রেখে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালনা পর্ষদ পূণর্গঠনের সুপারিশ জানিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ ব্রোকার্স এসোসেয়েশন অব বাংলাদেশ (ডিবিএ)।

বৃহস্পতিবার (২২ আগস্ট) ডিবিএর সভাপতি সাইফুল ইসলামের পক্ষ থেকে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের কাছে এ সংক্রান্ত একটি চিঠি পাঠানো হয়েছে।

চিঠিতে ডিবিএ’র পক্ষ থেকে বলা হয়েছে, ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসির পরিচালনা পর্ষদ ১৩ সদস্য বিশিষ্ট। উক্ত ১৩ জনের মধ্যে ৭ জন স্বতন্ত্র পরিচালক ডিএসই পর্ষদের প্রস্তাবিত প্যানেলের ভিত্তিতে মনোনীত হয়ে থাকে। ইতিমধ্যে ডিএসইর চেয়ারম্যানসহ ৭ জন স্বতন্ত্র পরিচালক ডিএসইর পরিচালকের পদ থেকে পদত্যাগ করেছেন। এই প্রেক্ষিতে ৪ জন নির্বাচিত শেয়ারহোল্ডার পরিচালক ও ডিএসইর এক্স অফিসিওর উপর পর্ষদ কার্যক্রম যৌক্তিকভাবে অর্পিত হয়।

এমতাবস্থায়, বিদ্যামান ৪ শেয়ারহোল্ডার পরিচালকসহ ডিএসইর সকল শেয়ারহোল্ডারদের পক্ষ থেকে ৭ জন পরিচালকের শূণ্য পদের বিপরীতে নিম্নোক্ত প্রতিষ্ঠান সমুহের মনোনীত ব্যাক্তিদের (প্রেসিডেন্ট/ চেয়ারম্যান) মধ্য থেকে ৭ জন স্বতন্ত্র পরিচালক নিয়োগের জন্য সুপারিশ জানায় ডিবিএ।

বাংলাদেশ ব্যাংক, ডেপুটি গভর্নর, (১ জন);
প্রেসিডেন্ট, ইন্সটিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট অব বাংলাদেশ (আইসিএবি)/ চার্টার্ড ফাইনান্সিয়াল এনালিস্ট (সিএফএ সোসাইটি)/ ইন্সটিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি);
আয়কর বিভাগ থেকে ১ (এক) জন পলিসি মেম্বার;
সুপ্রিমকোর্ট বার এসোসিয়েশন/ ১ (জন) জ্যেষ্ঠ আইনজীবি;
বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদের ডীন/ ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ) পরিচালক;
প্রেসিডেন্ট, ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই);
প্রেসিডেন্ট, ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই);
প্রেসিডেন্ট, মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই);
প্রেসিডেন্ট, বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং অ্যান্ড এক্সপোর্টার এসোসিয়েশন (বিজিএমইএ);
বিগ্রেডিয়ার পদমর্যাদার ১ (এক) জন সামরিক বাহিনীর প্রতিনিধি;
১ (এক) জন নারী উদ্যোক্তা/ প্রধান নির্বাহী পদ মর্যাদার পেশাজীবি;
কমপক্ষে ২০ (বিশ) বছরের বহুজাতিক কোম্পানিতে অভিজ্ঞতা সম্পন্ন পেশাজীবি;
প্রথিতযশা এনজিও/ সোশ্যাল বিজনেস থেকে ১ (এক) জন প্রধান নির্বাহী পদমর্যাদার পেশাজীবি;
অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব/ সচিব পদ মর্যাদার ১ (এক) জন ব্যাক্তি।
ডিবিএর পক্ষ থেকে চিঠিতে আরও জানানো হয়, বিগত ১৫ বছর যাবৎ রাজনৈতিক বিবেচনায় মনোনীত স্বতন্ত্র পরিচালকদের অনভিজ্ঞতা ও অদূরদর্শিতা এবং পুঁজিবাজারের বিষয়ে সম্যক জ্ঞান না থাকার দরূন পুঁজিবাজার সামগ্রিকভাবে ধ্বংসের দ্বারপ্রান্তে এসে পৌঁছেছে।

এসময় অর্থ উপদেষ্টার হস্তক্ষেপের মধ্য দিয়ে এরুপ পরিস্থিতি থেকে উত্তরণের আশা প্রকাশ করে ডিবিএ।

Facebook Comments Box
×

Posted ০৭:২৫ অপরাহ্ণ | রবিবার, ২৫ আগস্ট ২০২৪

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com