|

Advertisement
×

ডিএসইর লেনদেনের শীর্ষে বেস্ট হোল্ডিংস

মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৪   প্রিন্ট   ৪৪৮ বার পঠিত

ডিএসইর লেনদেনের শীর্ষে বেস্ট হোল্ডিংস

আজ ১৩ ফেব্রুয়ারি ডিএসইর (ঢাকা স্টক এক্সচেঞ্জ) লেনদেনে শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এদিন ডিএসইতে টাকার অংকে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে বেস্ট হোল্ডিংসের। আজ ডিএসইতে কোম্পানিটির ৯৯ কোটি ৩৯ লাখ ২৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর মাধ্যমে কোম্পানিটি লেনদেন তালিকার শীর্ষে উঠে এসেছে।

লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে অবস্থান করা ওরিয়ন ইনফিউশনের শেয়ার লেনদেন হয়েছে ৬৫ কোটি ৩৪ লাখ ৫৮ হাজার টাকার।

৪৯ কোটি ৫১ লাখ ১৯ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে ওরিয়ন ফার্মা।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- উত্তরা ব্যাংকের ৪৪ কোটি ২ লাখ ৩১ হাজার টাকা, আইএফআইসি ব্যাংকের ৩৯ কোটি ৬৯ লাখ ৪১ হাজার টাকা, ফু-ওয়াং সিরামিকসের ৩৬ কোটি ৯৯ লাখ ৭৯ হাজার টাকা, মালেক স্পিনিংয়ের ৩৬ কোটি ৮৯ লাখ ১৬ হাজার টাকা, আরডি ফুডের ৩২ কোটি ২৭ লাখ ৪৮ হাজার টাকা, আইটিসির ৩২ কোটি ২৩ লাখ ২৪ হাজার টাকা এবং এবি ব্যাংকের ২৫ কোটি ৯৮ লাখ ৫৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

 

 

Facebook Comments Box

Posted ০৪:১১ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৪

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com