Ad
x

ডিএসইর লেনদেনের শীর্ষে বিচ হ্যাচারি

সোমবার, ০৫ মে ২০২৫   প্রিন্ট   ২৩৮ বার পঠিত

ডিএসইর লেনদেনের শীর্ষে বিচ হ্যাচারি

নিজস্ব প্রতিবেদক: আজ ০৫ মে’২৫ ডিএসইর (ঢাকা স্টক এক্সচেঞ্জ) লেনদেনে শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এদিন ডিএসইতে টাকার অংকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বিচ হ্যাচারির। আজ ডিএসইতে কোম্পানিটির ৩০ কোটি ১৩ লাখ ৫৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর মাধ্যমে কোম্পানিটি লেনদেন তালিকার শীর্ষে উঠে এসেছে।

আজ ডিএসইতে কোম্পানিটির প্রতিটি শেয়ার সর্বশেষ ৬০ টাকা ৩০ পয়সায় লেনদেন হয়েছে।

লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে অবস্থান করা মিডল্যান্ড ব্যাংকের শেয়ার লেনদেন হয়েছে ২৪ কোটি ১৫ লাখ ৮৯ হাজার টাকার।

আজ ডিএসইতে কোম্পানিটির প্রতিটি শেয়ার সর্বশেষ ২৫ টাকায় লেনদেন হয়েছে।

১৩ কাটি ৬৬ লাখ ৯৯ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন।

আজ ডিএসইতে কোম্পানিটির প্রতিটি শেয়ার সর্বশেষ ৯৫ টাকা ৯০ পয়সায় লেনদেন হয়েছে।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- সিটি ব্যাংকের ১১ কোটি ২৪ লাখ ৯১ হাজার টাকা, শাইনপুকুর সিরামিকসের ১০ কোটি ৪৭ লাখ ৮ হাজার টাকা, বেক্সিমকো ফার্মার ৭ কোটি ৮৩ লাখ ৬১ হাজার টাকা, লাভেলো আইস্ক্রিমের ৭ কোটি ৮০ লাখ ৫ হাজার টাকা, শাহজীবাজার পাওয়ার কোম্পানির ৭ কোটি ৭৫ লাখ ৬২ হাজার টাকা, এনআরবি ব্যাংকের ৭ কোটি ২২ লাখ ৮ হাজার টাকা এবং আলিফ ইন্ডাস্ট্রিজের ৬ কোটি ৫৭ লাখ ২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

 

Facebook Comments Box

Posted ০৪:৫০ অপরাহ্ণ | সোমবার, ০৫ মে ২০২৫

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com