|

Advertisement
×

ডিএসইর লেনদেনের শীর্ষে বাংলাদেশ মনোস্পুল পেপার

মঙ্গলবার, ১৪ নভেম্বর ২০২৩   প্রিন্ট   ২৬৭ বার পঠিত

ডিএসইর লেনদেনের শীর্ষে বাংলাদেশ মনোস্পুল পেপার

আজ ১৪ নভেম্বর ডিএসইর (ঢাকা স্টক এক্সচেঞ্জ) লেনদেনে শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

টাকার অংকে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে বাংলাদেশ মনোস্পুল পেপার ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেডের। আজ কোম্পানিটির ১২ কোটি ৯১ লাখ ৯২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর মাধ্যমে কোম্পানিটি লেনদেন তালিকার শীর্ষে উঠে এসেছে।

লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে এমারেল্ড অয়েল। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১২ কোটি ২৮ লাখ ১৬ হাজার টাকার। ১১ কোটি ৮৩ লাখ ৩৩ হাজার টাকার শেয়ার লেনদেনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে খান ব্রাদার্স।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- বিডি থাই এ্যালুমিনিয়াম, সিভিও পেট্রো, ফু-ওয়াং ফুড, আলিফ ইন্ডাস্ট্রিজ, জেমিনি সি ফুড, ইউনিক হোটেল এবং খুলনা প্রিন্টিং।

 

 

Facebook Comments Box

Posted ০৩:৫৩ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৪ নভেম্বর ২০২৩

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com