|

Advertisement
×

ডিএসইর লেনদেনের শীর্ষে মিডল্যান্ড ব্যাংক

বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫   প্রিন্ট   ৩৬০ বার পঠিত

ডিএসইর লেনদেনের শীর্ষে মিডল্যান্ড ব্যাংক

নিজস্ব প্রতিবেদক: আজ ২৯ মে’২৫ ডিএসইর (ঢাকা স্টক এক্সচেঞ্জ) লেনদেনে শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, কোম্পানিগুলোর মধ্যে টাকার অংকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে মিডল্যান্ড ব্যাংকের। আজ ডিএসইতে ব্যাংকটির ৮ কোটি ৫৯ লাখ ৪৬ হাজার টাকার লেনদেন হয়েছে। দিনশেষে ব্যাংকটির প্রতিটি শেয়ার ২৭ টাকা ১০ পয়সায় লেনদেন হয়েছে।

দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানির। আজ ডিএসইতে কোম্পানিটির ৮ কোটি ৩৮ লাখ ১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দিনশেষে কোম্পানিটির প্রতিটি শেয়ার ২৬৮ টাকায় লেনদেন হয়েছে।

তৃতীয সর্বোচ্চ ৭ কোটি ৪৪ লাখ ৩৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে স্কয়ার ফার্মার। দিনশেষে কোম্পানিটির প্রতিটি শেয়ার ২০১ টাকা ৯০ পয়সায় লেনদেন হয়েছে।

অন্য কোম্পানিগুলোর মধ্যে- ওরিয়ন ইনফিউশনের ৬ কোটি ৬৫ লাখ ২৭ হাজার টাকা, বিচ হ্যাচারির ৬ কোটি ২৮ লাখ ৯ হাজার টাকা, শাইনপুকুর সিরামিকসের ৫ কোটি ৬২ লাখ ২৭ হাজার টাকা, আইএফআইসি ব্যাংকের ৫ কোটি ৪০ লাখ ২ হাজার টাকা, ব্র্যাক ব্যাংকের ৫ কোটি ১৮ লাখ ২৩ হাজার টাকা, লাভলো আইস্ক্রিমের ৪ কোটি ৬২ লাখ ২৭ হাজার টাকা এবং অগ্নী সিস্টেমসের ৪ কোটি ৫১ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৪:২০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com