Ad
x

ডিএসইর লেনদেনের শীর্ষে মিডল্যান্ড ব্যাংক

রবিবার, ২৫ আগস্ট ২০২৪   প্রিন্ট   ৩৯২ বার পঠিত

ডিএসইর লেনদেনের শীর্ষে মিডল্যান্ড ব্যাংক

আজ ২৫ আগস্ট ডিএসইর (ঢাকা স্টক এক্সচেঞ্জ) লেনদেনে শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এদিন ডিএসইতে টাকার অংকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে মিডল্যান্ড ব্যাংকের। আজ ডিএসইতে কোম্পানিটির ৩৭ কোটি ৯৮ লাখ ৪৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর মাধ্যমে কোম্পানিটি লেনদেন তালিকার শীর্ষে উঠে এসেছে।

আজ ডিএসইতে কোম্পানিটির প্রতিটি শেয়ার সর্বশেষ ২৬ টাকা ৫০ পয়সায় লেনদেন হয়েছে।

লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে অবস্থান করা গ্রামীণ ফোনের শেয়ার লেনদেন হয়েছে ৩১ কোটি ৩ লাখ ৯৭ হাজার টাকার।

আজ ডিএসইতে কোম্পানিটির প্রতিটি শেয়ার সর্বশেষ ৩৩৬ টাকা ৮০ পয়সায় লেনদেন হয়েছে।

৩০ কোটি ৭৩ লাখ ৬৩ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে স্কয়ার ফার্মা।

আজ ডিএসইতে কোম্পানিটির প্রতিটি শেয়ার সর্বশেষ ২৩৪ টাকা ৬০ পয়সায় লেনদেন হয়েছে।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ২৯ কোটি ১ লাখ ৭২ হাজার টাকা, ব্র্যাক ব্যাংকের ২০ কোটি ৫১ লাখ ৭৪ হাজার টাকা, ইসলামী ব্যাংকের ১৭ কোটি ৩৫ লাখ ৩২ হাজার টাকা, ইউসিবির ১৫ কোটি ৫৭ লাখ ৭ হাজার টাকা, বেক্সিমকো ফার্মার ১৫ কোটি ৫৪ লাখ ৭ হাজার টাকা, লাভেলো আইস্ক্রিমের ১০ কোটি ৮৮ লাখ ৪৮ হাজার টাকা এবং এনআরবি ব্যাংকের ১০ কোটি ৭৪ লাখ ৬৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

 

Facebook Comments Box

Posted ০৬:১৬ অপরাহ্ণ | রবিবার, ২৫ আগস্ট ২০২৪

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com