মঙ্গলবার ১৭ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

https://www.guardianlife.com.bd/
Ad
x

ডিএসই টপটেন তালিকায় ছয় কোম্পানি

বিবিএ নিউজ.নেট   |   রবিবার, ০৪ এপ্রিল ২০২১   |   প্রিন্ট  

ডিএসই টপটেন তালিকায় ছয় কোম্পানি

বড় ধসের কবলে পড়েছে দেশের উভয় পুঁজিবাজার। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে মাত্র ছয়টির শেয়ার ও ইউনিট দর বেড়েছে। যার কারণে আজ ডিএসইতে টপটেন গেইনার তালিকায় পূর্ণ হয়নি।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

পর্যাপ্ত কোম্পানির শেয়ার দর না বাড়ার কারণে আজ টপটেন গেইনার তালিকায় মাত্র ৬টি প্রতিষ্ঠান স্থান পেয়েছে। এ কারণে তালিকাটিকে টপটেন না বলে টপ সিক্স বলা যেতে পারে।

আজ এই টপ সিক্স প্রতিষ্ঠানগুলোর মধ্যে শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে দেশ জেনারেল ইন্স্যুরেন্সের।

বৃহস্পতিবার লেনদেন শেষে দেশ জেনারেল ইন্স্যুরেন্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ২৪.৭০ টাকায়। আজ লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ২৭.১০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ২.৪০ টাকা বা ৯.৭১ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে দেশ জেনারেল ইন্স্যুরেন্স ডিএসইর টপসিক্স গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে টপসিক্স গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে প্রভাতী ইন্স্যুরেন্সের ৬.৫০ শতাংশ, এনভয় টেক্সটাইলের ২.২৬ শতাংশ, আরএকে সিরামিকের ০.৭৫ শতাংশ, মতিন স্পিনিংয়ের ০.৫৮ শতাংশ এবং বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের শেয়ার দর ০.৪০ শতাংশ বেড়েছে।

Facebook Comments Box

Posted ৭:৩৫ অপরাহ্ণ | রবিবার, ০৪ এপ্রিল ২০২১

bankbimaarthonity.com |

Page 1

এ বিভাগের আরও খবর

আর্কাইভ ক্যালেন্ডার

SatSunMonTueWedThuFri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031 
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।