|

Advertisement
×

সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় সাঈদ আহমেদকে বিআইএফ’র শুভেচ্ছা

বুধবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬   প্রিন্ট   ৩৬১ বার পঠিত

সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় সাঈদ আহমেদকে বিআইএফ’র শুভেচ্ছা

বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট সাঈদ আহমেদ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুর-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় আজ বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরাম (বিআইএফ)’র পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন বিআইএফ’র প্রেসিডেন্ট ও বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্য ও পপুলার লাইফ ইন্স্যুরেন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও বিএম ইউসুফ আলী।

আরো উপস্থিত ছিলেন ভাইস প্রেসিডেন্ট ও তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স পিএলসির মুখ্য নির্বাহী কমকর্তা আবুল কালাম আজাদ, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির সিইও মো. কাজিম উদ্দিন, বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের (বিআইএফ) সেক্রেটারি জেনারেল ও সেনা ইন্স্যুরেন্স পিএলসির মুখ্য নির্বাহী কর্মকর্তা বিগ্রেডিয়ার জেনারেল মো. শফিক শামীম পিএসসি (অবঃ), জয়েন্ট সেক্রেটারি জেনারেল ও জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের (বিআইএর) এক্সিকিউটিভ মেম্বার এস এম নুরুজ্জামান, বাংলাদেশ কো-অপারেটিভ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. নূরে আলম সিদ্দিকী, ফাইন্যান্স সেক্রেটারি মুন্সী মো. মনিরুল আলম, সাংগঠনিক সম্পাদক ও রিপাবলিক ইন্স্যুরেন্স কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা ড. একেএম সারোয়ার জাহান জামীল, অফিস সেক্রেটারি ও স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স লিমিটেডের মুখ্য নির্বাহী কর্মকর্তা আবদুল মতিন সরকার, নির্বাহী সদস্য ও এশিয়া ইন্স্যুরেন্স কোম্পানির সিইও মো. ইমাম শাহীন, ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স কোম্পানির সিইও কাজী মোকাররম দস্তগীর, ঢাকা ইন্স্যুরেন্স কোম্পানির সিইও বায়েজিদ মুজতবা সিদ্দিকী, সাউথ এশিয়া ইন্স্যুরেন্স কোম্পানির সিইও মুহাম্মদ নুরুল আলম চৌধুরী, নর্দার্ন ইসলামী ইন্স্যুরেন্স কোম্পানির সিইও চৌধুরী গোলাম ফারুক এবং প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির সিই মো. সামছুল আলম প্রমুখ

Facebook Comments Box

Posted ০৭:১০ অপরাহ্ণ | বুধবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com