|

Advertisement
×
টার্মিনালে যুক্ত হচ্ছে আধুনিক ৫ ইকুইপমেন্ট

পায়রায় বন্দরে ভিড়লো চায়নার পতাকাবাহী ফান ঝৌ-৬ জাহাজ

বুধবার, ০৭ অক্টোবর ২০২৬   প্রিন্ট   ৬০ বার পঠিত

পায়রায় বন্দরে ভিড়লো চায়নার পতাকাবাহী ফান ঝৌ-৬ জাহাজ

দীর্ঘ দুই বছরের বিরতির পর পটুয়াখালীর পায়রা বন্দরের প্রথম টার্মিনালে ভিড়েছে চায়নার পতাকাবাহী “ফান ঝৌ-৬” নামের একটি জাহাজ। বুধবার সকাল সাড়ে দশটায় বন্দরের ক্রয়কৃত আধুনিক ৫ টি কার্গো হ্যান্ডিলিং ইকুইপমেন্ট নিয়ে জাহাজটি সরাসরি টার্মিনালে নোঙ্গর করে। ইকুইপমেন্টগুলো হলো ৮০ টন ধারন ক্ষমতা সম্পন্ন দুটি কোয়ে গ্যান্টি ক্রেন, ৪০ টন ধারন ক্ষমতা সম্পন্ন দুটি টায়ার্ড গ্যান্টি ক্রেন ও ৮০ হাজার টন ক্ষমতা সম্পন্ন একটি মোবাইল হারবার ক্রেন। বন্দরের প্রথম টার্মিনালে কার্গো ও কন্টেইনার হ্যান্ডিলিং কার্যক্রম আরও আধুনিক ও দ্রুত করতে এসব ইকুইপমেন্ট ক্রয় করা হয়েছে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।

১৬৮ মিটার দৈর্ঘ্য ও ৬ মিটার গভীরতা নিয়ে এ জাহাজটি ১৮ সেপ্টেম্বর চায়নার পিংতান বন্দর থেকে পায়রার উদ্দেশ্যে ছেড়ে আসে। এর আগে ২০২৪ সালের ১৫ মে ৫০ হাজার মেট্রিকটন পাথর নিয়ে এমভি জেইন নামের একটি এবং ওই বছরের ১ নভেম্বর ৪৮ হাজার মেট্রিক টন পাথর নিয়ে এমভি ডা হং-১৬ নামের অপর একটি মাদারভ্যাসেল সরাসরি বন্দরের প্রথম টার্মিনালে বার্থিং করে পন্য খালাস করেছিলো।

রাবনবাদ চ্যানেলের নাব্যতা সংকটে ড্রেজিংয়ের পাশাপাশি পায়রাকে ডিজিটালাইজড পোর্ট হিসেবে গড়ে তুলতে নানা উদ্যোগ নেয়া হচ্ছে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০২:০১ অপরাহ্ণ | বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com