|

Advertisement
×

ডিজিটাল বীমাসেবা সম্প্রসারণে সোনালী লাইফ ও নগদের চুক্তি

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬   প্রিন্ট   ২০ বার পঠিত

ডিজিটাল বীমাসেবা সম্প্রসারণে সোনালী লাইফ ও নগদের চুক্তি

বাংলাদেশে ডিজিটাল বীমাসেবার পরিধি সম্প্রসারণ এবং সাধারণ মানুষের কাছে জীবন বীমা আরও সহজলভ্য করতে গতকাল কৌশলগত অংশীদারত্ব চুক্তি স্বাক্ষর করেছে সোনালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি. ও নগদ। নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন সোনালী লাইফের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. রফিকুল ইসলাম এবং নগদের চিফ কমার্শিয়াল অফিসার মোহাম্মদ শাহীন সারওয়ার ভূঁইয়া। অন্যান্যের মধ্যে সোনালী লাইফের পরিচালক ফৌজিয়া কামরুন তানিয়া ও শেখ মোহাম্মদ ড্যানিয়েল, চিফ অপারেটিং অফিসার মোহাম্মদ মঞ্জুর মোর্শেদ, চিফ ফাইন্যান্সিয়াল অফিসার মোহাম্মদ আব্দুল হান্নান, এফসিএ, এইচআইসি মোঃ আলী রেজা এবং চিফ ইনফরমেশন অফিসার (সিআইও) হাসিব রেজা, কোম্পানি সেক্রেটারি মো. আব্দুর রব, এফসিএস সহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নগদের পক্ষে উপস্থিত ছিলেন হেড অব বিজনেস সেলস মো. সাইদুর রহমান দীপু, হেড অব ব্যাংক, এফআই, ইন্স্যুরেন্স অ্যান্ড এমএফআই ইসতিয়াক আহমেদ শাওন, লিড—ইন্স্যুরেন্স অ্যান্ড এনবিএফআই তাপস আহমেদ এবং কি অ্যাকাউন্ট ম্যানেজার আল তিমায়াত।

অনুষ্ঠানে সোনালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি.-এর পরিচালক শেখ মোহাম্মদ ড্যানিয়েল বলেন, “নগদের সঙ্গে এই কৌশলগত অংশীদারত্বে যুক্ত হতে পেরে আমরা আনন্দিত। প্রযুক্তিগত উদ্ভাবন ও ডিজিটাল রূপান্তরের মাধ্যমে আর্থিক সেবার প্রসারে নগদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এই অংশীদারত্ব ডিজিটাল মাধ্যমে জীবন বিমাসেবা সম্প্রসারণের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। নগদের প্ল্যাটফর্মে আমাদের বিমা পণ্য দুটি যুক্ত করার মাধ্যমে আমরা আরও বেশি গ্রাহকের কাছে পৌঁছাতে, বিমা সম্পর্কে সচেতনতা বাড়াতে এবং সমাজের বৃহত্তর জনগোষ্ঠীর জন্য আর্থিক সুরক্ষা সহজলভ্য করতে চাই।”

সোনালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি.-এর পরিচালক ফৌজিয়া কামরুন তানিয়া বলেন, “এই অংশীদারত্ব কেবল একটি ডিজিটাল সহযোগিতা নয়; বরং বাংলাদেশের মানুষের কাছে আর্থিক সুরক্ষা পৌঁছে দেওয়ার পদ্ধতিকে আরও সহজ ও আধুনিক করার একটি উদ্যোগ। সোনালী লাইফের বিমাসেবা-সংক্রান্ত অভিজ্ঞতা এবং নগদের বিস্তৃত ডিজিটাল নেটওয়ার্ককে একত্রিত করে আমরা জীবন বিমাকে আরও সহজলভ্য, সুবিধাজনক এবং মানুষের দৈনন্দিন জীবনের সঙ্গে প্রাসঙ্গিক করে তুলতে চাই। আমরা বিশ্বাস করি, এই সহযোগিতা বাংলাদেশের ডিজিটাল বিমাসেবার ক্ষেত্রে একটি নতুন অধ্যায়ের সূচনা করবে।”

সোনালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি.-এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা জনাব মো. রফিকুল ইসলাম বলেন, “গ্রাহকসেবার মান উন্নয়ন এবং বিমাসেবার পরিধি বাড়ানোর ক্ষেত্রে ডিজিটাল রূপান্তর আমাদের কৌশলগত অগ্রাধিকারের অন্যতম। নগদের সঙ্গে এই অংশীদারত্বের ফলে গ্রাহকেরা আমাদের দুটি জীবন বিমা পণ্য গ্রহণ ও ক্রয়ের জন্য একটি সুবিধাজনক ডিজিটাল মাধ্যম পাবেন। আমরা আশা করি, এই সহযোগিতা আরও বেশি মানুষের কাছে সহজলভ্য ও গ্রাহককেন্দ্রিক বিমাসেবা পৌঁছে দিতে এবং বাংলাদেশে ডিজিটাল বিমাব্যবস্থার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

নগদের চীফ কমার্শিয়াল অফিসার মোহাম্মদ শাহীন সারওয়ার ভুঁইয়া বলেন, “সোনালী লাইফ ইন্স্যুরেন্সের সঙ্গে এ অংশীদারিত্বের ফলে ডিজিটাল প্ল্যাটফর্মে গ্রাহকদের জীবনবীমা সেবা পাওয়ার সুযোগ বাড়বে। নগদ গ্রাহকদের দৈনন্দিন আর্থিক লেনদেন সহজ করার পাশাপাশি নতুন ডিজিটাল সেবা যুক্ত করার উপর গুরুত্ব দিয়ে আসছে। আমরা আশা করি, এ উদ্যোগের মাধ্যমে গ্রাহকেরা সহজে বীমা পণ্য কেনার সুযোগ পাবেন। একই সঙ্গে দেশে ডিজিটাল আর্থিক সেবার পরিধিও বাড়বে।”

বর্তমান সময়ে ডিজিটাল আর্থিক প্ল্যাটফর্মগুলো মানুষের কাছে বিভিন্ন আর্থিক পণ্য ও সেবা সহজে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ বাস্তবতায় নগদের প্ল্যাটফর্মে সোনালী লাইফের কুইক সেভিংস ইন্স্যুরেন্স প্ল্যান ও মান্থলি সেভিংস প্ল্যান যুক্ত হওয়ার মাধ্যমে গ্রাহকদের জন্য জীবন বিমা গ্রহণের বিকল্প ডিজিটাল মাধ্যম তৈরি হবে। একই সঙ্গে সোনালী লাইফের ডিজিটাল সেবার পরিধি বৃদ্ধি এবং নতুন গ্রাহকগোষ্ঠীর কাছে পৌঁছানোর সুযোগ সৃষ্টি হবে।
এই কৌশলগত অংশীদারত্বের মাধ্যমে সোনালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি. ও নগদ বাংলাদেশে আরও অন্তর্ভুক্তিমূলক, সহজলভ্য ও প্রযুক্তিনির্ভর বিমাব্যবস্থা গড়ে তোলার প্রত্যাশা করছে। এ উদ্যোগের মাধ্যমে জীবন বিমা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, আর্থিক সুরক্ষার আওতা সম্প্রসারণ এবং দেশের ডিজিটাল বিমাসেবার বিকাশে ইতিবাচক অবদান রাখার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

Facebook Comments Box

Posted ০৬:২৫ অপরাহ্ণ | বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com