রবিবার ১৯ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x
করোনায় শেয়ারবাজার বন্ধের গুজবে দরপতন

ডিবিএ ও শীর্ষ ব্রোকারদের সঙ্গে বিএসইসির বৈঠক আজ

নিজস্ব প্রতিবেদক

রবিবার, ২১ মার্চ ২০২১   প্রিন্ট   ১২৫২ বার পঠিত

ডিবিএ ও শীর্ষ ব্রোকারদের সঙ্গে বিএসইসির বৈঠক আজ

সম্প্রতি একটি মহল করোনা বৃদ্ধির কারনে শেয়ারবাজার বন্ধ হয়ে যাবে বলে গুজব ছড়িয়েছে। যার নেতিবাচক প্রভাব পড়েছে শেয়ারবাজারে। এই গুজবের কারনেই মূলত গত বৃহস্পতিবার বাজারে বড় পতন হয়েছে। এজন্য শেয়ারবাজার নিয়ে আলোচনা করতে ডিএসই ব্রোকার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ) ও শীর্ষ ১০ ব্রোকারের সঙ্গে বৈঠক করবে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। আজ বিকাল ৫টায় কমিশনে এই বৈঠক শুরু হবে। বিএসইসির কমিশনার ড. শেখ সামসুদ্দিন আহমেদের সভাপতিত্বে ওই বৈঠক অনুষ্ঠিত হবে।

এ বিষয়ে ড. শেখ সামসুদ্দিন আহমেদ বলেন, আমরা যেদিন কমিশনের দায়িত্ব নিয়েছি, সেদিনই শেয়ারবাজার ভবিষ্যতে বন্ধ হবে না বলে জানিয়েছি। তারপরেও সম্প্রতি একটি মহল করোনা বৃদ্ধির কারনে শেয়ারবাজার বন্ধ হয়ে যাবে বলে গুজব ছড়িয়েছে। যার নেতিবাচক প্রভাবে গত বৃহস্পতিবার বাজারে বড় পতন হয়েছে।

এই গুজবের বিষয়ে ব্রোকারদের সচেতন করার লক্ষ্যেই মূলত বৈঠক করবেন বলে জানান বিএসইসির এই কমিশনার। তিনি বলেন, আমরা ব্রোকারদের নিশ্চিত করতে চাই যে আগামীতে শেয়ারবাজার করোনার কারনে বন্ধ হবে না।

বিএসইসির নির্বাহি পরিচালক ও মূখপাত্র মোহাম্মদ রেজাউল করিম বলেন, শেয়ারবাজার বন্ধের গুজবের পাশাপাশি বৈঠকে শেয়ারবাজারের চলমান অবস্থা নিয়ে আলোচনা করা হবে। বাজারে সবার সক্রিয় অংশগ্রহনের মাধ্যমে এগিয়ে নেওয়ার লক্ষ্যে করণীয় নিয়েও আলোচনা করা হবে।

Facebook Comments Box
×

Posted ১১:১৭ পূর্বাহ্ণ | রবিবার, ২১ মার্চ ২০২১

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com