|

Advertisement
×

ডিভিডেন্ট দেওয়ায় ‘বি’ ক্যাটাগরিতে উন্নীত হলো সী পার্ল

মঙ্গলবার, ০৩ জুন ২০২৫   প্রিন্ট   ২৯২ বার পঠিত

ডিভিডেন্ট দেওয়ায় ‘বি’ ক্যাটাগরিতে উন্নীত হলো সী পার্ল

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত সী পার্ল বীচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেডের শেয়ার ক্যাটাগরি পরিবর্তন করা হয়েছে। কোম্পানিটিকে ‘জেড’ ক্যাটাগরি থেকে উন্নীত করে ‘বি’ ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।

ডিএসই সূত্রে জানা গেছে, ৩০ জুন ২০২৪ তারিখে সমাপ্ত অর্থবছরে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ডিভিডেন্ড প্রদান করায় ক্যাটাগরি পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আগামী মঙ্গলবার, ৩ জুন ২০২৫ থেকে সী পার্লের শেয়ার ‘বি’ ক্যাটাগরিতে লেনদেন শুরু করবে।

তবে ক্যাটাগরি পরিবর্তনের পরবর্তী সাত কার্যদিবস কোম্পানির শেয়ারে ঋণ সুবিধা না দেওয়ার নির্দেশ দিয়েছে ডিএসই। এই সময়ে কোনো ব্রোকার হাউজ বা মার্চেন্ট ব্যাংক কোম্পানিটির শেয়ার বিপরীতে মার্জিন লোন দিতে পারবে না।

Facebook Comments Box

Posted ০১:০২ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৩ জুন ২০২৫

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com