Ad
x

তিনশ’ কোটি টাকার বন্ড ছাড়তে চায় ইফাদ অটোস

রবিবার, ২৪ নভেম্বর ২০১৯   প্রিন্ট   ৫৩১ বার পঠিত

তিনশ’ কোটি টাকার বন্ড ছাড়তে চায় ইফাদ অটোস

পুঁজিবাজারে তালিকাভুক্ত ইফাদ অটোস’র পরিচালনা পর্ষদ ৩০০ কোটি টাকার কুপন বিয়ারিং বন্ড ছাড়তে চায়।

নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন নিয়ে এ বন্ড ছাড়া হবে বলে রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে জানানো হয়েছে।

কোম্পানিটির কর্তৃপক্ষের দেওয়া তথ্যের ভিত্তিতে ডিএসই জানিয়েছে, ‘ইফাদ অটোস কুপন বিয়ারিং বন্ড’ নামের এ বন্ড একটি বিনিয়োগকারী গোষ্ঠীর জন্য ছাড়া হবে।

নন-কনভাটেবল কুপন বিয়ারিং এই বন্ড ৫ বছরে পূর্ণ অবসায়ন হবে।

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন পাওয়ার পর এ বন্ড ছাড়তে পারবে কোম্পানিটি।

Facebook Comments Box

Posted ১১:২০ পূর্বাহ্ণ | রবিবার, ২৪ নভেম্বর ২০১৯

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com