Ad
x

তিন কোম্পানির বোনাস শেয়ার বিওতে জমা

সোমবার, ১১ জানুয়ারি ২০২১   প্রিন্ট   ৫৩৪ বার পঠিত

তিন কোম্পানির বোনাস শেয়ার বিওতে জমা

শেয়ারবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানির ঘোষিত বোনাস শেয়ার শেয়ারহোল্ডারদের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাবে পাঠানো হয়েছে। কোম্পানি তিনইটি হলো : এসোসিয়েটেড অক্সিজেন, বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস (বিবিএস) এবং প্যাসিফিক ডেনিমস। সেন্ট্রাল ডিপজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানি তিনটির বোনাস শেয়ার সোমবার (১১ জানুয়ারি) শেয়ারহোল্ডারদের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাবে প্রেরণ করা হয়েছে।

এর আগে সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এসোসিয়েটেড অক্সিজেন ৮ শতাংশ, বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস ৫ শতাংশ এবং প্যাসিফিক ডেনিমসের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করে। যা কোম্পানি তিনটির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদন হয়েছে।

 

Facebook Comments Box

Posted ১১:৪৩ পূর্বাহ্ণ | সোমবার, ১১ জানুয়ারি ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com