বিবিএনিউজ.নেট
রবিবার, ০৬ অক্টোবর ২০১৯ প্রিন্ট ৫০৫ বার পঠিত
রাজধানীর তেজগাঁও থানায় মাদক আইনে দায়ের মামলায় মোহামেডান স্পোর্টিং ক্লাবের ভারপ্রাপ্ত পরিচালক (ডিরেক্টর ইনচার্জ) লোকমান হোসেন ভূঁইয়াকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান চৌধুরী শুনানি শেষে জামিন নামঞ্জুর করে আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন। আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) ফরিদ উদ্দিন এই তথ্য জানান।
তিনি জানান, তৃতীয় দফা রিমান্ড শেষে এদিন মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক কামরুল ইসলাম আসামিকে কারাগারে আটক রাখার আবেদন করেন।
আসামিপক্ষের আইনজীবীরা জামিনের আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে বিচারক জামিন নামঞ্জুর করে আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
ফরিদ উদ্দিন বলেন, আসামি লোকমানের আইনজীবীরা তার ডিভিশনের জন্য আদালতে আবেদন করেন। বিচারক ডিভিশন বিষয়ে কারাবিধি অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়ার আদেশ দেন।
এর আগে গত ২৭ ও ৩০ সেপ্টেম্বর এবং ৩ অক্টোবর একই মামলায় দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত।
গত ২৫ সেপ্টেম্বর রাতে রাজধানীর মণিপুরীপাড়ার বাসা থেকে লোকমানকে আটক করে র্যাব-২। এ সময় তার বাসা থেকে ৬ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। আটকের পর তাকে জিজ্ঞাসাবাদের জন্য র্যাব-২ কার্যালয়ে নেওয়া হয়। এরপর তাকে তেজগাঁও থানায় পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
Posted ১০:৫৩ অপরাহ্ণ | রবিবার, ০৬ অক্টোবর ২০১৯
bankbimaarthonity.com | Sajeed
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com