শুক্রবার ৫ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

তৃতীয় প্র্রান্তিক প্রকাশ করেছে তিন কোম্পানি

সোমবার, ১৫ জুন ২০২০   প্রিন্ট   ৬৬০ বার পঠিত

তৃতীয় প্র্রান্তিক প্রকাশ করেছে তিন কোম্পানি

তৃতীয় প্রান্তিক আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত ৩ কোম্পানি। কোম্পানিগুলো হলো- ডোরিন পাওয়ার, এসকে ট্রিমস এবং প্যারামাউন্ট টেক্সটাইল। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

ডোরিন পাওয়ার লিমিটেড : এ কোম্পানি চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি-মার্চ’২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির আয় কমেছে।
অনিরীক্ষিত প্রতিবেদন অনুসারে, প্রথম তিন প্রান্তিক তথা হিসাববছরের প্রথম ৯ মাসে (জুলাই’১৯-মার্চ’২০) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪.১৫ টাকা। গত অর্থবছরের একই সময়ে আয় ছিল ৪.৭১ টাকা।
এদিকে কোম্পানিটি বছরের প্রথম ৩ মাসে (জানুয়ারি,২০-মার্চ,২০) আয় করেছে ০.৮৪ টাকা। আগের বছর একই সময় আয় করেছিল ১.২৮ টাকা।
গত ৩১ মার্চ, ২০২০ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য হয়েছে ৪২.৭৫ টাকা এবং কোম্পানিটির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ১৩.৬৫ টাকা।

প্যারামাউন্ট টেক্সটাইল : এ কোম্পানি প্যারামাউন্ট টেক্সটাইল লিমিটেড চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি-মার্চ’২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির আয় বেড়েছে।
অনিরীক্ষিত প্রতিবেদন অনুসারে, প্রথম তিন প্রান্তিক তথা হিসাববছরের প্রথম ৯ মাসে (জুলাই’১৯-মার্চ’২০) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩.৯২ টকা (রিস্টেটেড)। গত অর্থবছরের একই সময়ে আয় ছিল ১.৯৪ টাকা (রিস্টেটেড)।
এদিকে কোম্পানিটি বছরের প্রথম ৩ মাসে (জানুয়ারি,২০-মার্চ,২০) আয় করেছে ১.২১ টাকা (রিস্টেটেড)। আগের বছর একই সময় আয় করেছিল ০.৮৪ টাকা (রিস্টেটেড)।
গত ৩১ মার্চ, ২০২০ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য হয়েছে ২৩.৫৯ টাকা এবং কোম্পানিটির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ২.২০ টাকা।

এসকে ট্রিমস : এ কোম্পানি চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি-মার্চ’২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। অনিরীক্ষিত প্রতিবেদন অনুসারে, প্রথম তিন প্রান্তিক তথা হিসাববছরের প্রথম ৯ মাসে (জুলাই’১৯-মার্চ’২০) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৯৭ টাকা। গত অর্থবছরের একই সময়ে আয় ছিল ১.৮৬ টাকা।
এদিকে কোম্পানিটি বছরের প্রথম ৩ মাসে (জানুয়ারি,২০-মার্চ,২০) আয় করেছে ০.৬০ টাকা। আগের বছর একই সময় আয় করেছিল ০.৬৭ টাকা।
গত ৩১ মার্চ, ২০২০ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য হয়েছে ১৩.৯৫ টাকা এবং কোম্পানিটির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ২.২২ টাকা।

Facebook Comments Box

Posted ০৭:২২ পূর্বাহ্ণ | সোমবার, ১৫ জুন ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com