Ad
x

দর পতনের শীর্ষে বাংলাদেশ ওয়েলডিং

সোমবার, ২৪ নভেম্বর ২০২৫   প্রিন্ট   ১১৩ বার পঠিত

দর পতনের শীর্ষে বাংলাদেশ ওয়েলডিং

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে বাংলাদেশ ওয়েলডিং ইলেক্ট্রোডস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৩ দশমিক ১২ শতাংশ কমেছে। কোম্পানিটি ১১৪ বারে ৭৫ হাজার ৫০৮ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৭ লাখ টাকা। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ওয়েস্টান মেরিন শিপইয়ার্ডের শেয়ার দর আগের দিনের চেয়ে ২ দশমিক ২৭ শতাংশ কমেছে। কোম্পানিটি ৩৬৫ বারে ৫ লাখ ৪৩ হাজার ২৫৯ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৪৭ লাখ টাকা। তালিকায় তৃতীয় স্থানে থাকা ফিনিক্স ফাইন্যান্স ১ম মিউচুয়াল ফান্ডের ইউনিট দর আগের দিনের চেয়ে ১ দশমিক ৯৬ শতাংশ কমেছে। ফান্ডটি ১৭৫ বারে ৫ লাখ ৫৩১ টি ইউনিট লেনদেন করে। যার বাজার মূল্য ২৫ লাখ টাকা। তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে-জুট স্পিনার্সের ১.৮৩ শতাংশ, রহিম টেক্সটাইলের ১.৭৩ শতাংশ, ভ্যানগার্ড এ এম এল বিডি ফিন্যান্স মিউচুয়াল ফান্ড ওয়ানের ১.৪১ শতাংশ, আজিজ পাইপসের ১.৩২ শতাংশ, বারাকা পতেঙ্গা পাওয়ারের ১.২৪ শতাংশ, আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ১.১৬ শতাংশ ও আলহাজ্ব টেক্সটাইলের ১ শতাংশ দর কমেছে।

Facebook Comments Box

Posted ০৪:৪৩ অপরাহ্ণ | সোমবার, ২৪ নভেম্বর ২০২৫

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com