নিজস্ব প্রতিবেদক
সোমবার, ০২ মার্চ ২০২৬ প্রিন্ট ৬৪ বার পঠিত
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে রহিমা ফুড কর্পোরেশন লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৭ শতাংশ কমেছে। কোম্পানিটি ২ হাজার ৮৯ বারে ৩ লাখ ৪২ হাজার ৮১৬ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৪ কোটি ৩৪ লাখ টাকা। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা আজিজ পাইপসের শেয়ার দর আগের দিনের চেয়ে ৩ দশমিক ৩৭ শতাংশ কমেছে। কোম্পানিটি ৩৬৬ বারে ৬৩ হাজার ৩৩ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৩৩ লাখ টাকা। তালিকায় তৃতীয় স্থানে থাকা ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্কের শেয়ার দর আগের দিনের চেয়ে ৩ দশমিক ০৫ শতাংশ কমেছে। কোম্পানিটি ২ হাজার ১৭৭ বারে ৬ লাখ ৪৮ হাজার ৩২৪ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৫ কোটি ৪৫ লাখ টাকা। তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে- ইনটেকের ২.৭০ শতাংশ, রেনউইক যজ্ঞেশ্বরের ২.০৬ শতাংশ, আইসিবি এমপ্লয়ীজ ফান্ডের ২.০৪ শতাংশ, গ্রামীণ ওয়ান : স্কীম টুর ১.৫৫ শতাংশ, ব্র্যাক ব্যাংকের ১.৫৫ শতাংশ, শ্যামপুর সুগারের ১.৫০ শতাংশ ও বেক্সিমকো ফার্মার ১.৩২ শতাংশ দর কমেছে।
Posted ০৬:১৩ অপরাহ্ণ | সোমবার, ০২ মার্চ ২০২৬
bankbimaarthonity.com | Amiyou Rudra
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com