Ad
x

দর বৃদ্ধির শীর্ষে আমান ফিড

মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬   প্রিন্ট   ১১ বার পঠিত

দর বৃদ্ধির শীর্ষে আমান ফিড

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে আমান ফিড লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯৭ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৪৯৮ বারে ৩৯ লাখ ১৬ হাজার ৬৫০ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১৪ কোটি ৪ লাখ টাকা। তালিকায় ২য় স্থানে থাকা অ্যাপেক্স ট্যানারির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৪২ শতাংশ। কোম্পানিটি ২ হাজার ৩০০ বারে ৬ লাখ ৪৬ হাজার ৮৪৬ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৭ কোটি ২০ লাখ টাকা। তালিকার ৩য় স্থানে থাকা ফার কেমিক্যালের ইউনিট দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ০৫ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ২৬২ বারে ২০ লাখ ৬২ হাজার ৭২ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৪ কোটি ৪১ লাখ টাকা।তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে –জি কিউ বলপেন ইন্ডাস্ট্রিজ ৭.৪৮ শতাংশ,খান ব্রাদাস ৬.১২ শতাংশ, আল-হাজ্ব টেক্সটাইল মিলস ৬.১২ শতাংশ, বিএসআরএম স্টিলস ৫.৩৫ শতাংশ, ফু-ওয়াং সিরামিক ৫.১৯ শতাংশ, সিলভা ফার্মাসিউটিক্যালস লিমিটেড ৫.১৩ শতাংশ এবং দেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ৪.৮৪ শতাংশ শেয়ার দর বেড়েছে।

Facebook Comments Box

Posted ০৬:১৪ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com