সোমবার ৮ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

দর বৃদ্ধির শীর্ষে কে এন্ড কিউ বাংলাদেশ

রবিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৬   প্রিন্ট   ২৭৮ বার পঠিত

দর বৃদ্ধির শীর্ষে কে এন্ড কিউ বাংলাদেশ

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে কে এন্ড কিউ বাংলাদেশ লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৮ দশমিক ৭৪ শতাংশ। কোম্পানিটি ৪ হাজার ১৬৪ বারে ৩ লাখ ৯৯ হাজার ৭০১ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১৬ কোটি ৮০ লাখ টাকা। তালিকায় ২য় স্থানে থাকা আইসিবি ইমপ্লয়েস প্রোভিডেন্ট মিউচ্যুয়াল ফান্ড ওয়ানের ইউনিট দর বৃদ্ধি পেয়েছে ৭ দশমিক ১৪ শতাংশ। ফান্ডটি ১৮৭ বারে ১৫ লাখ ৫১ হাজার ৬০৩ টি ইউনিট লেনদেন করেছে। যার বাজার মূল্য ৬৮ লাখ টাকা। তালিকার ৩য় স্থানে থাকা মুন্নু এগ্রোর শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৭ দশমিক ১১ শতাংশ। কোম্পানিটি ২ হাজার ২০ বারে ১ লাখ ১ হাজার ৯৩৪ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৩ কোটি ৬৬ লাখ টাকা। তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- মুন্নু ফেব্রিক্সের ৬.৭৩ শতাংশ, সামিট পাওয়ারের ৫.৪৭ শতাংশ, সিমটেক্সের ৫.৩১ শতাংশ, জিকিউ বলপেনের ৫.০৬ শতাংশ, এশিয়া ইন্স্যুরেন্সের ৪.৮৮ শতাংশ, এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্সের ৪.৩৪ শতাংশ ও ও মুন্নু সিরামিকসের ৪.১৩ শতাংশ শেয়ার দর বেড়েছে।

Facebook Comments Box

Posted ০৬:৫০ অপরাহ্ণ | রবিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৬

bankbimaarthonity.com |

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com