নিজস্ব প্রতিবেদক
রবিবার, ২২ নভেম্বর ২০২৬ প্রিন্ট ৯ বার পঠিত
সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে দেশ গার্মেন্টস লিমিটেড । ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে। জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ১০ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ২৫৮ বারে ১ লাখ ৯৯ হাজার ৩১৪ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২ কোটি ৫৬ লাখ টাকা। তালিকায় ২য় স্থানে থাকা এমএল ডাইংয়ের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ১০ শতাংশ। কোম্পানিটি ৬ হাজার ৪৩০ বারে ১ কোটি ৬ লাখ ৮৩ হাজার ৬২৯ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১২ কোটি ৫৫ লাখ টাকা। তালিকার ৩য় স্থানে থাকা হাওয়েল টেক্সটাইলের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৮৪ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৪২৫ বারে ২৩ লাখ ৩৮ হাজার ৫২৮ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১২ কোটি ৯২ লাখ টাকা। তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- শাইনপুকুর সিরামিকসের ৯.৮৩ শতাংশ, পূবালী ব্যাংকের ৯.৬২ শতাংশ, শেফার্ড ইন্ডাস্ট্রিজের ৯.০৯ শতাংশ, সায়হাম টেক্সটাইল মিলসের ৮.৭৪ শতাংশ, একমি পেস্টিসাইডসের ৬.৫৩ শতাংশ, ফার কেমিক্যালের ৬.৫০ শতাংশ এবং সিকদার ইন্স্যুরেন্স কোম্পানির ৬.২১ শতাংশ দর বেড়েছে।
Posted ০৫:২২ অপরাহ্ণ | রবিবার, ২২ নভেম্বর ২০২৬
bankbimaarthonity.com | Amiyou Rudra
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন