|

Advertisement
×

দর বৃদ্ধির শীর্ষে সায়হাম কটন

রবিবার, ৩০ আগস্ট ২০২৬   প্রিন্ট   ২৪ বার পঠিত

দর বৃদ্ধির শীর্ষে সায়হাম কটন

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে সায়হাম কটন মিলস লিমিটেড । ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৬৬ শতাংশ। কোম্পানিটি ২ হাজার ৭৯৯ বারে ৭৫ লাখ ২১ হাজার ২৫৩ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১৬ কোটি ৭৭ লাখ টাকা। তালিকায় ২য় স্থানে থাকা সায়হাম টেক্সটাইলের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৭ দশমিক ৫৬ শতাংশ। কোম্পানিটি ২ হাজার ৭০২ বারে ৭৭ লাখ ৭১ হাজার ২৯১ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২৬ কোটি ৭৫ লাখ টাকা। তালিকার ৩য় স্থানে থাকা সেনা ইন্স্যুরেন্সের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৫ দশমিক ০৮ শতাংশ। কোম্পানিটি ৯৫১ বারে ৩ লাখ ১৮ হাজার ২৩ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৪ কোটি ৭৪ লাখ টাকা। তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে – মুন্নু ফেব্রিকসের ৪.২৯ শতাংশ, সোনালী আঁশের ৪.০৩ শতাংশ, আর্গন ডেনিমসের ৩.২৩ শতাংশ, এস ই এম এল আইবিবিএল শারিয়াহ ফান্ডের ২.৬০ শতাংশ, সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ২.৪৩ শতাংশ, প্যারামাউন্ট টেক্সটাইলের ১.৮৬ শতাংশ এবং ইভিন্স টেক্সটাইলের ১.৫৯ শতাংশ দর বেড়েছে।

Facebook Comments Box

Posted ০৭:০৬ অপরাহ্ণ | রবিবার, ৩০ আগস্ট ২০২৬

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com