নিজস্ব প্রতিবেদক
মঙ্গলবার, ০২ জুন ২০২৬ প্রিন্ট ১১ বার পঠিত
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে সোনারগাঁ টেক্সটাইল লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯০ শতাংশ। কোম্পানিটি ২২৭ বারে ৩ লাখ ৯৮হাজার ৮৬০ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২ কোটি ১৫ লাখ টাকা। তালিকায় ২য় স্থানে থাকা পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৬৯ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৪৭২ বারে ৩৬ লাখ ৩৪ হাজার ১৫৫ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১১ কোটি ৪৬ লাখ টাকা।তালিকার ৩য় স্থানে থাকা জনতা ইন্স্যুরেন্সের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ০৪ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৭৬৩ বারে ২১ লাখ ৭১ হাজার ৭৫১ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৭ কোটি ৮৯ লাখ টাকা। তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে – হাইডেলবার্গ মেটারিয়ালসের ৮.৭১ শতাংশ, লিগ্যাসী ফুডওয়ারের ৮.২৫ শতাংশ, লংকাবাংলা ফাইন্যান্সের ৭.৬৯ শতাংশ, দেশ গার্মেন্টসের ৭.৪৭ শতাংশ, নাভানা ফার্মার ৬.৯৫ শতাংশ, রিলায়েন্স ইন্স্যুরেন্সের ৬.৮০ শতাংশ এবং এমএল ডাইংয়ের ৬.১৯ শতাংশ দর বেড়েছে।
Posted ০৩:৪২ অপরাহ্ণ | মঙ্গলবার, ০২ জুন ২০২৬
bankbimaarthonity.com | Amiyou Rudra
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com