নিজস্ব প্রতিবেদক
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ প্রিন্ট ৩ বার পঠিত
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে সোনারগাঁও টেক্সটাইল লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে। জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৮২ শতাংশ। কোম্পানিটি ২ হাজার ১৭৪ বারে ৭ লাখ ৯০ হাজার ৫৪৭ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১১ কোটি ৬৯ লাখ টাকা। তালিকায় ২য় স্থানে থাকা হাওয়েল টেক্সটাইলের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৮ দশমিক ৪২ শতাংশ। কোম্পানিটি ২ হাজার ৫৪১ বারে ২১ লাখ ৮৬ হাজার ১১২ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১২ কোটি ৫৪ কোটি টাকা। তালিকার ৩য় স্থানে থাকা কনফিডেন্স সিমেন্টের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৭ দশমিক ৩৮ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৪৩৭ বারে ৮ লাখ ২ হাজার ৯৩৯ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৪ কোটি ৯৪ লাখ টাকা। তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- বেক্সিমকো ৫.৮৩ শতাংশ, লাভেলো আইসক্রিম ৫.৫৪ শতাংশ, সিলভা ফার্মাসিউটিক্যালস ৫.৩০ শতাংশ, ইনডেক্স অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ ৪.৯৫ শতাংশ, ন্যাশনাল ফিড মিল ৪.৭৯ শতাংশ, ভিএফএস থ্রেড ডাইং ৪.৬৫ শতাংশ ও ফারইস্ট নিটিংয়ের ৪.৫৬ শতাংশ দর বেড়েছে।
Posted ০৪:৫৮ অপরাহ্ণ | সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
bankbimaarthonity.com | Amiyou Rudra
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন