|

Advertisement
×

দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন

রবিবার, ০৩ অক্টোবর ২০২১   প্রিন্ট   ৮১৭ বার পঠিত

দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন

শেয়ারবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন করা হয়েছে। কোম্পানিগুলো হলো- নাভানা সিএনজি এবং ট্রাস্ট ব্যাংক। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, কোম্পানিগুলোর মধ্যে নাভানা সিএনজির আলফা ক্রেডিট রেটিং লিমিটেড (আলফা রেটিং) এবং ট্রাস্ট ব্যাংকের ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ লিমিটেড (সিআরএবি) ক্রেডিট রেটিং দিয়েছে।

আলফা ক্রেডিট রেটিং লিমিটেডের (আলফা রেটিং) রেটিং অনুযায়ী নাভানা দীর্ঘমেয়াদে রেটিং হয়েছে ‘এএ-’। আর স্বল্প মেয়াদে রেটিং হয়েছে ‘এসটি-২’। ২০২০ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং ২৯ সেপ্টেম্বর ২০২১ সমাপ্ত প্রতিবেদন অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।

ট্রাস্ট ব্যাংকের দীর্ঘমেয়াদী রেটিং হয়েছে ‘এএ২’। আর স্বল্পমেয়াদী রেটিং হয়েছে এসটি-১’। ২০২০ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এই রেটিং নির্ণয় করা হয়েছে।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ১২:৩১ অপরাহ্ণ | রবিবার, ০৩ অক্টোবর ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com