|

Advertisement
×

দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন

বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪   প্রিন্ট   ১৯১ বার পঠিত

দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন

শেয়ারবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন করা হয়েছে। কোম্পানি ২টি হলো- আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেড ও ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশ লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, আনোয়ার গ্যালভানাইজিংয়ের দীর্ঘমেয়াদী রেটিং হয়েছে “এএ-” এবং স্বল্প মেয়াদী রেটিং হয়েছে “এসটি-২”। কোম্পানিটির ৩০ জুন, ২০২৩ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত এবং ৩১ মার্চ, ২০২৪ অর্থবছরের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।

কোম্পানিটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড।

ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশ লিমিটেডের দীর্ঘমেয়াদী রেটিং হয়েছে “এএএ” এবং স্বল্প মেয়াদী রেটিং হয়েছে “এসটি-১”। কোম্পানিটির ৩১ ডিসেম্বর, ২০২৩ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত এবং ৩১ মার্চ ২০২৪ অর্থবছরের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।

কোম্পানিটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে আর্গুস ক্রেডিট রেটিং লিমিটেড।

 

Facebook Comments Box

Posted ১২:০৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com