রবিবার ২৬ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ২২ আগস্ট ২০২৪   প্রিন্ট   ১৭৪ বার পঠিত

দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন

ক্রেডিট রেটিং সম্পন্ন হয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানির। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানি দুইটি হলোঃ সায়হাম টেক্সটাইল এবং লংকাবাংলা ফাইন্যান্স।

সায়হাম টেক্সটাইলের দীর্ঘমেয়াদে রেটিং হয়েছে ‘এএ-’ এবং স্বল্পমেয়াদে ‘এসটি-২’ রেটিং হয়েছে। ৩০ জুন, ২০২৩ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও ৩১ মার্চ, ২০২৪ পর্যন্ত ৯ মাসের প্রস্তুতকৃত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও রেটিং ঘোষণার দিন পর্যন্ত প্রাসঙ্গিক অন্যান্য পরিমাণগত ও গুণগত তথ্যের ওপর ভিত্তি করে এ রেটিং নির্ণয় করা হয়েছে।

লংকাবাংলা ফাইন্যান্সের দীর্ঘমেয়াদে রেটিং হয়েছে ‘এএ৩’ এবং স্বল্পমেয়াদে ‘এসটি-২’ রেটিং হয়েছে। ৩১ ডিসেম্বর, ২০২৩ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং রেটিং ঘোষণার দিন পর্যন্ত প্রাসঙ্গিক অন্যান্য পরিমাণগত ও গুণগত তথ্যের ওপর ভিত্তি করে এ রেটিং নির্ণয় করা হয়েছে।

সায়হাম টেক্সটাইলের ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ন্যাশনাল ক্রেডিট রেটিংস লিমিটেড আর লংকাবাংলা ফাইন্যান্সের রেটিং নির্ণয় করেছে ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ লিমিটেড।

 

Facebook Comments Box
×

Posted ১১:৩৭ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২২ আগস্ট ২০২৪

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্য

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০ 
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com