|

Advertisement
×

দুই কোম্পানির ক্রেডিট রেটিং প্রকাশ

রবিবার, ০১ ডিসেম্বর ২০২৪   প্রিন্ট   ২৬৪ বার পঠিত

দুই কোম্পানির ক্রেডিট রেটিং প্রকাশ

শেয়ারবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্নের প্রকাশ করা হয়েছে। কোম্পানি দুইটি হলো : অগ্নি সিস্টেমস এবং বিডি থাই ফুড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

অগ্নি সিস্টেমস : কোম্পানিটির দীর্ঘমেয়াদে রেটিং হয়েছে ‘এ+’ এবং স্বল্প মেয়াদে রেটিং হয়েছে ‘এসটি-৩’। ৩০ জুন, ২০২৪ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং ৩০ সেপ্টেম্বর ২০২৪ সমাপ্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও অন্যান্য প্রাসঙ্গিক তথ্যের ওপর ভিত্তি করে এই রেটিং নির্ণয় করা হয়েছে। বাংলাদেশ রেটিং এজেন্সি লিমিটেড কোম্পানিটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে।

বিডি থাই ফুড : কোম্পানিটির দীর্ঘমেয়াদে রেটিং হয়েছে ‘বিবিবি-’ এবং স্বল্প মেয়াদে রেটিং হয়েছে ‘এসটি-৩’। ৩০ জুন, ২০২৪ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং অন্যান্য প্রাসঙ্গিক তথ্যের ওপর ভিত্তি করে এই রেটিং নির্ণয় করা হয়েছে। আর্গুস ক্রেডিট রেটিং সার্ভিসেস লিমিটেড কোম্পানিটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে।

Facebook Comments Box

Posted ১২:৩৯ অপরাহ্ণ | রবিবার, ০১ ডিসেম্বর ২০২৪

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com