Ad
x

দুই বীমা কোম্পানির লভ্যাংশ ঘোষণা

সোমবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৪   প্রিন্ট   ৩৪৭ বার পঠিত

দুই বীমা কোম্পানির লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে বীমা খাতে তালিকাভুক্ত দুই বীমা কোম্পানি লভ্যাংশ ঘোষণা করেছে। ২০২৩ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই লভ্যাংশ ঘোষণা করা হয়। কোম্পানি দুটি হলো- ক্রিস্টাল ইন্স্যুরেন্স ও সিটি জেনারেল ইন্স্যুরেন্স। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

ক্রিস্টাল ইন্স্যুরেন্স পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১৭ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ১০ শতাংশ বোনাস ও ৭ শতাংশ নগদ লভ্যাংশ রয়েছে। তথ্য মতে, সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৩.০৫ টাকা। একই সময় আগের বছর মুনাফা ছিল ২.৭২ টাকা। ২০২৩ সালের ৩১ ডিসেম্বর কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৫.৮৭ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানির শেয়ারপ্রতি সম্পদ মুল্য ছিল ২৪.৩১ টাকা। কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩১ মার্চ সকাল ১১.৩০টায় ট্রাস্ট মিলনায়তনে অনুষ্ঠিত হবে। কোম্পানির লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড ডেট আগামী ১২ মার্চ নির্ধারণ করা হয়েছে।

সিটি জেনারেল ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। তথ্য মতে, সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৩.০২ টাকা। একই সময় আগের বছর মুনাফা ছিল ২.২৫ টাকা। ২০২৩ সালের ৩১ ডিসেম্বর কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২০.৪০ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানির শেয়ারপ্রতি সম্পদ মুল্য ছিল ১৮.৫৭ টাকা। একই সময় নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে ২.৫৩ টাকা। কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৮ মার্চ সকাল ১১টায় অনুষ্ঠিত হবে। কোম্পানির লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড ডেট আগামী ১২ মার্চ নির্ধারণ করা হয়েছে।

 

Facebook Comments Box

Posted ১২:৫৪ অপরাহ্ণ | সোমবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৪

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com