নিজস্ব প্রতিবেদক
মঙ্গলবার, ১৯ ফেব্রুয়ারি ২০১৯ প্রিন্ট ১১৩৪ বার পঠিত
তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, দেশের সাংবাদিকরা অধিকতর স্বাধীনতা ভোগ করছে। আমরা গণমাধ্যমের মান ও উৎকর্ষতা যুক্তরাজ্যের পর্যায়ে নিয়ে যেতে চাই। সেজন্য গণমাধ্যমের কাছ থেকে আমরা দায়িত্বশীলতা প্রত্যাশা করি।
মঙ্গলবার সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ভারত, নেপাল ও শ্রীলঙ্কার প্রেস কাউন্সিলের নেতাদের সঙ্গে এক বৈঠকে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, ভুল সংবাদ প্রচার করায় যুক্তরাজ্যে অনেক গণমাধ্যম বন্ধ হয়ে গেছে। অনেক কর্মকর্তাকে পদত্যাগ করতে হয়েছে এবং অনেক প্রতিষ্ঠানকে জরিমানাও গুনতে হয়েছে। কিন্তু বাংলাদেশে এ ধরনের কোনো উদারণ নেই।
সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন তথ্যসচিব এম এ মালেক, বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মমতাজ উদ্দিন আহমেদ, প্রেস কাউন্সিলের সদস্য মঞ্জুরুল আহসান বুলবুল প্রমুখ।
Posted ০২:৪৪ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৯ ফেব্রুয়ারি ২০১৯
bankbimaarthonity.com | Sajeed
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com