|

Advertisement
×

দ্বিতীয়বারের মতো কমনওয়েলথ বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেল সোনালী লাইফ

শনিবার, ৩০ আগস্ট ২০২৫   প্রিন্ট   ৩২৮ বার পঠিত

দ্বিতীয়বারের মতো কমনওয়েলথ বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেল সোনালী লাইফ

বীমা খাতে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতি হিসেবে দ্বিতীয়বারের মতো কমনওয়েলথ পার্টনারশীপ সামিট এন্ড বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ডে একাধিক মর্যাদাপূর্ণ পুরস্কার অর্জন করেছে সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

২৯ আগস্ট (শুক্রবার) মালয়েশিয়ার কুয়ালালামপুরে কনকর্ড হোটেলে জমকালো এক অনুষ্ঠানে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের পক্ষ থেকে এ পুরস্কার গ্রহণ করেন কোম্পানির পরিচালক শেখ মোহাম্মদ ড্যানিয়েল।

এর আগে ২০২৩ সালেও সোনালী লাইফ ৬টি ক্যাটাগরিতে কমনওয়েলথ পার্টনারশীপ সামিট এবং বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ডের স্বীকৃতি লাভ করেছিল। পুরস্কার গ্রহণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সোনালী লাইফের উপ-ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোহাম্মদ আজিম, প্রধান তথ্য কর্মকর্তা (সিআইও) হাসিব রেজা, সহকারী ব্যবস্থাপনা পরিচালক এমদাদুল হক সাহিল, এজিএম মিজানুর রহমান এবং উপ-ব্যবস্থাপক মাহমুদুর রহমান।

 

Facebook Comments Box

Posted ০৮:৪৪ অপরাহ্ণ | শনিবার, ৩০ আগস্ট ২০২৫

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com