শনিবার ৬ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

দ্বিতীয় প্রান্তিকে আয় কমেছে উত্তরা ব্যাংকের

বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২০   প্রিন্ট   ৮৩৬ বার পঠিত

দ্বিতীয় প্রান্তিকে আয় কমেছে উত্তরা ব্যাংকের

দ্বিতীয় প্রান্তিকে গত বছরের তুলনায় শেয়ারপ্রতি আয় (ইপিএস) কমেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি উত্তরা ব্যাংক লিমিটেডের। কোম্পানিটি চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২০-জুন’২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। বুধবার (২২ জুলাই) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় এই প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ২৮ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি আয় হয়েছিল এক টাকা ২৯ পয়সা। অর্থাৎ গত বছরের একই সময়ের তুলনায় শেয়ারপ্রতি আয় (ইপিএস) কমেছে এক টাকা এক পয়সা।
চলতি হিসাববছরের প্রথম দুই প্রান্তিক তথা ৬ মাসে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১ টাকা ৬২ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ২ টাকা ০৩ পয়সা।
দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ৪ টাকা ৪৩ পয়সা। আগের বছর একই প্রান্তিকে ছিল মাইনাস ১০ টাকা ৯৪ পয়সা।
গত ৩০ জুন, ২০২০ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভিপিএস) হয় ৩২ টাকা ২৭ পয়সা।

Facebook Comments Box

Posted ০১:২৪ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com