|

Advertisement
×

ধারাবাহিকভাবে কমছে সূচক ও লেনদেন

বুধবার, ০৩ জুন ২০২০   প্রিন্ট   ৭০৯ বার পঠিত

ধারাবাহিকভাবে কমছে সূচক ও লেনদেন

নিজস্ব প্রতিবেদক : সাধারণ ছুটির পর শেয়ারবাজারে লেনদেন শুরু হয়েছে। সপ্তাহের শুরুতে বাজার কিছুটা ইতিবাচক থাকলেও। গত ৩দিন ধরেই বাজারে দরপতন চলছে। একই সঙ্গে কমছে লেনদেন। সেই ধারাবাহিকতায় ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের চতুর্থ কার্যদিবসে সূচকের পাশাপাশি লেনদেন কমেছে। আজ লেনদেনের শুরুতে উত্থান-পতন থাকলেও ৩৫ মিনিট পর সেল প্রেসারে টানা নামতে থাকে সূচক। বুধবার লেনদেন শেষে সূচকের পাশাপাশি কমেছে অধিকাংশ কোম্পানির শেয়ার দর। আর টাকার অংকে আগের দিনের তুলনায় ডিএসইতে লেনদেন কমেছে ২ কোটি টাকা।

বাজার বিশ্লেষে দেখা যায, আজ দিন শেষে ডিএসইর ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৩৯৬৩ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১ পয়েন্ট কমে অবস্থান করছে ৯১৮ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ১ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩২৮ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩১১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৬টির, কমেছে ৪৩টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫২টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ১৫২ কোটি ৬৩ লাখ ৫৩ হাজার টাকা।

এর আগের কার্যদিবস দিন শেষে ডিএসইর ব্রড ইনডেক্স ২৯ পয়েন্ট কমে অবস্থান করে ৩৯৬৯ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৯ পয়েন্ট কমে অবস্থান করে ৯২০ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ১৬ পয়েন্ট কমে অবস্থান করে ১৩৩০ পয়ন্টে। আর ওইদিন লেনদেন হয়েছিল ১৫৫ কোটি ২৪ লাখ ২২ হাজার টাকা। সে হিসেবে আজ ডিএসইতে লেনদেন কমেছে ২ কোটি টাকা।

এদিকে দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএসইএক্স ২১ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৮০১ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ১২৭টি কোম্পানির ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২টির, কমেছে ৩২টির এবং অপরিবর্তিত রয়েছে ৮৩টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ৩ কোটি ৬০ লাখ ২৩ হাজার টাকা।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৫:৪১ অপরাহ্ণ | বুধবার, ০৩ জুন ২০২০

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com