Ad
x

নানা অনিয়মের কারনে বাতিল হলো থ্রি অ্যাঙ্গেল মেরিনের আইপিও আবেদন

শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২০   প্রিন্ট   ৬০৭ বার পঠিত

নানা অনিয়মের কারনে বাতিল হলো থ্রি অ্যাঙ্গেল মেরিনের আইপিও আবেদন

পরিচালকদের সিআইবিতে ঝাামেলা ও ঋণ সংক্রান্ত মামলাসহ নানা অনিয়মের কারনে পুঁজিবাজারে আসার অপেক্ষায় থাকা থ্রি অ্যাঙ্গেল মেরিন লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) আবেদন বাতিল করেছে বিএসইসি। গত বৃৃৃহস্পতিবার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড কমিশন (বিএসইসি) বাতিল সংক্রান্ত এই চিঠি কোম্পানি ও ইস্যু ম্যানেজারকে পাঠিয়েছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, থ্রি অ্যাঙ্গেল মেরিন লিমিটেড পুঁজিবাজার থেকে ৩২ কোটি টাকা সংগ্রহ করতে চেয়েছিলো। এর মাধ্যমে তারা কোম্পানির ব্যবসা আরও সম্প্রসারণ করার কথা ছিলো।

জানা গেছে, কোম্পানির পরিচালকদের সিআইবিতে ঝামেলা রয়েছে। এছাড়া ঋণ সংক্রান্ত একটি মামলাও রয়েছে কোম্পানি ও নয়জন পরিচালকদের বিরুদ্ধে। তবে এই মামলায় তারা হাইকোর্ট থেকে স্থগিত আদেশ নিয়েছে।

Facebook Comments Box

Posted ১২:৩৭ অপরাহ্ণ | শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com