মঙ্গলবার ২ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

নারী-পুরুষ সমতা নিশ্চিত করেছি : প্রধানমন্ত্রী

বুধবার, ০৯ ডিসেম্বর ২০২০   প্রিন্ট   ৪৫১ বার পঠিত

নারী-পুরুষ সমতা নিশ্চিত করেছি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সমাজে নারীদের অবস্থান দৃঢ় করার জন্য, নারী নেতৃত্ব তৈরির জন্য এবং নারীরা যেন শিক্ষা ও কর্মসংস্থানের প্রতিটি ক্ষেত্রে সমানভাবে সুযোগ পায়, সেটা আমরা নিশ্চিত করে দিয়েছি। এই উদ্যোগের ফলে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এবং দারিদ্র্য বিমোচন হচ্ছে।

আজ বুধবার বাংলাদেশ শিশু একাডেমির মিলনায়তনে বেগম রোকেয়া পদক-২০২০ প্রদান অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শেখ হাসিনা বলেন, এই সমাজে যেহেতু নারী-পুরুষ সকলেই সমান অধিকার নিয়ে কাজ করতে পারে, সেই সুযোগ সৃষ্টি করেছি বলেই কিন্তু বাংলাদেশ আজকে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশকে আমরা উন্নত, সমৃদ্ধ ও সোনার বাংলাদেশ হিসেবে গড়ে তুলে জাতির পিতার স্বপ্ন পূরণ করবো। আর এই স্বপ্ন পূরণ করতে গেলে নারী-পুরুষ সবারই প্রতিটি ক্ষেত্রে সমান অংশগ্রহণ প্রয়োজন।

সরকার উন্নয়নের প্রায় সব ক্ষেত্রে নারীকে সম্পৃক্ত করেছে জানিয়ে প্রধানমন্ত্রী বেগম রোকেয়া পদকপ্রাপ্ত পাঁচ নারীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এছাড়া বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন তিনি।

এবছর বেগম রোকেয়া পদক পাওয়া পাঁচ নারী হলেন- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার, কর্নেল ডা. নাজমা বেগম, উদ্যোক্তা মঞ্জুলিকা চাকমা, নারীনেত্রী বেগম মুশতারী শফী ও বীর মুক্তিযোদ্ধা ফরিদা আক্তার।

পদকপ্রাপ্ত বেগম মুশতারী শফী বলেন, ‘আমার খুব ভালো লাগছে। ৮৩ বছর বয়সে পদক পেলাম, আমি সত্যিই অত্যন্ত আনন্দিত।’

নারী শিক্ষা, নারী অধিকার, নারীর আর্থ সামাজিক উন্নয়ন, সাহিত্য ও সংস্কৃতির মাধ্যমে নারী জাগরণ, পল্লী উন্নয়ন এবং সরকার কর্তৃক নির্ধারিত অন্য কোনো ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান ও গৌরবোজ্জ্বল ভূমিকার জন্য সফল নারীদের এ প্রদক প্রদান করা হয়। ১৯৯৫ সালে ‘বেগম রোকেয়া পদক’ নামে এই রাষ্ট্রীয় পদকটি প্রবর্তন করা হয়েছে।

Facebook Comments Box

Posted ০৪:২৯ অপরাহ্ণ | বুধবার, ০৯ ডিসেম্বর ২০২০

bankbimaarthonity.com |

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com