বৃহস্পতিবার ১১ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

নোয়াখালীতে পপুলার লাইফের সাড়ে ৩ কোটি টাকার বীমা দাবি পরিশোধ

বৃহস্পতিবার, ০৬ অক্টোবর ২০২২   প্রিন্ট   ৩১৬ বার পঠিত

নোয়াখালীতে পপুলার লাইফের সাড়ে ৩ কোটি টাকার বীমা দাবি পরিশোধ

পপুলার লাইফ ইন্স্যুরেন্স নোয়াখালী অঞ্চলের বীমা গ্রাহকের ৩ কোটি ২৭ লাখ টাকার বীমা দাবি পরিশোধ করেছে।

বৃহস্পতিবার (৬ অক্টোবর) নোয়াখালী মেহরান ডাউনের হলরুমে বীমা দাবির চেক হস্তান্তর করা হয়।

কোম্পানির নির্বাহী পরিচালক মো. বিল্লালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা ও বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট বি এম ইউসুফ আলী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী।

আরও উপস্থিত ছিলেন সিনিয়র ডিএমডি সৈয়দ মোতাহার হোসেন ও মো. হাবিবুর রহমান, ডিএমডি মো. খলিলুর রহমান দুলাল ও সৈয়দ সুলতান মাহমুদ, নির্বাহী পরিচালক সাজ্জাদ মাহমুদ কিশোর ও মুহাম্মদ ফরিদ উদ্দিন নিজামী এবং কোম্পানির অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

Facebook Comments Box

Posted ০৩:৫৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৬ অক্টোবর ২০২২

bankbimaarthonity.com |

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com