বুধবার ১০ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

সূচকের মিশ্রাবস্থায় কমলো লেনদেন

বুধবার, ১০ জুন ২০২৬   প্রিন্ট   ১৬ বার পঠিত

সূচকের মিশ্রাবস্থায় কমলো লেনদেন

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ হয়েছে। এদিন কমেছে টাকার পরিমানে লেনদেন ও বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ২ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৫১৬ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ১১৪ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক .০৫ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৮০ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৯১ কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৪৯ টির, দর কমেছে ১৭৮ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৬৪ টির। ডিএসইতে ১ হাজার ২১০ কোটি ৫ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ১৭৭ কোটি ৭৯ লাখ টাকা কম। এর আগের দিন লেনদেন হয়েছিল ১ হাজার ৩৮৭ কোটি ৮৪ লাখ টাকার । অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৭১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৫ হাজার ২৪৪ পয়েন্টে। সিএসইতে ২৩৭ টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১০৮ টির দর বেড়েছে, কমেছে ৯৯ টির এবং ৩০ টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ২৪ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

Facebook Comments Box

Posted ০২:৫৫ অপরাহ্ণ | বুধবার, ১০ জুন ২০২৬

bankbimaarthonity.com |

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com