Ad
x

দর বৃদ্ধির শীর্ষে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স

রবিবার, ২৬ জুলাই ২০২৬   প্রিন্ট   ১৮ বার পঠিত

দর বৃদ্ধির শীর্ষে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৬৯ শতাংশ। কোম্পানিটি ৫৭৫ বারে ৬ লাখ ৫৮ হাজার ৩০৮ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৭ কোটি ৩৭ লাখ টাকা। তালিকায় ২য় স্থানে থাকা এম এল ডাইংয়ের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৭৬ শতাংশ। কোম্পানিটি ৩ হাজার ৬৮৪ বারে ১ কোটি ২৯ লাখ ৮৩ হাজার ৬৬৩ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২২ কোটি ৪৯ লাখ টাকা।তালিকার ৩য় স্থানে থাকা বিডি থাই ফুডের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৬৮ শতাংশ। কোম্পানিটি ২ হাজার ৩৮৩ বারে ৩৮ লাখ ৫৭ হাজার ৩২৮ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৮ কোটি ৫৫ লাখ টাকা। তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- রিলায়েন্স ইন্স্যুরেন্সের ৭.৬২ শতাংশ, গ্লোবাল ইন্স্যুরেন্সের ৬.০৯ শতাংশ, পিপলস ইন্স্যুরেন্সের ৫.৯৪ শতাংশ, কর্ণফুলি ইন্স্যুরেন্সের ৫.২৩ শতাংশ, ড্রাগন সোয়েটারের ৪.৫১ শতাংশ, বিডি থাইয়ের ৪.৩৭ শতাংশ ও ইউনিয়ন ইন্স্যুরেন্সের ৪.৩২ শতাংশ শেয়ার দর বেড়েছে।

Facebook Comments Box

Posted ০৫:৩২ অপরাহ্ণ | রবিবার, ২৬ জুলাই ২০২৬

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com