|

Advertisement
×

ন্যাশনাল লাইফের কর্মকর্তাদের মোটিভেশন সভা

বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫   প্রিন্ট   ৪২৮ বার পঠিত

ন্যাশনাল লাইফের কর্মকর্তাদের মোটিভেশন সভা

ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’র প্রধান কার্যালয়ে সম্প্রতি জোন পর্যায়ের দাপ্তরিক কর্মকর্তাদের নিয়ে এক প্রেরণামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. কাজিম উদ্দিন।

তিনি কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, “ন্যাশনাল লাইফ দেশের বীমা খাতে একটি আস্থার নাম। আমাদের প্রতিটি কর্মকর্তা যদি সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করেন, তবে প্রিমিয়াম সংগ্রহ আরও বাড়বে এবং গ্রাহক আস্থাও দৃঢ় হবে।”

তিনি আরও যোগ করেন, “এই সভার উদ্দেশ্য শুধু পুরস্কার প্রদান নয়; বরং কর্মকর্তাদের কাজের প্রতি অনুপ্রেরণা জাগানো এবং লক্ষ্য পূরণের পথে দিকনির্দেশনা দেওয়া।”

অনুষ্ঠানে প্রিমিয়াম সংগ্রহ প্রতিযোগিতায় সেরা কর্মকর্তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। সিইও বিজয়ীদের অভিনন্দন জানিয়ে বলেন, তাদের সাফল্য অন্যদের জন্য উদাহরণ হয়ে থাকবে।

সভায় কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থেকে আলোচনায় অংশ নেন। তারা সবাই ভবিষ্যতে আরও সমন্বিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

Facebook Comments Box

Posted ০২:৩৭ অপরাহ্ণ | বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com