নিজস্ব প্রতিবেদক
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ প্রিন্ট ১৬ বার পঠিত
ইউনিয়ন ইন্স্যুরেন্স পিএলসির শাখা প্রধানদের ব্যবসায়িক উন্নয়ন সভা ঢাকা পল্টনস্থ ‘‘ডিআর টাওয়ার’’ ভবনের ১৬তম তলায় প্রধান কার্যালয়ের বোর্ড রুমে ১০ই সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা তালুকদার মো. জাকারিয়া হোসেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির চেয়ারম্যান মোহাম্মদ হাসমত আলী। আরোও উপস্থিত ছিলেন ফাইন্যান্স অ্যান্ড ইনভেষ্টমেন্ট কমিটির চেয়ারম্যান আলহাজ্ব নুরুদ্দিন আহমেদ, শেয়ারহোল্ডার পরিচালক আলহাজ্ব মোহাম্মদ মোসাদ্দেক আলী (ফালু) ও স্বতন্ত্র পরিচালক এম.এইচ. খান মঞ্জু।
সভায় বিভিন্ন শাখা থেকে আগত শাখা প্রধানগণ, প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সহ কোম্পানি সচিব শাফকাত মওলা উপস্থিত ছিলেন। সভায় ২০২৬ সালের ব্যবসায়িক অগ্রগতিতে করনীয় নির্ধারণ সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়।
Posted ০৩:১৪ অপরাহ্ণ | শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com