|

Advertisement
×

বসুন্ধরায় শুরু হলো বারভিডা কার এক্সপো ২০২৬

বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬   প্রিন্ট   ৩ বার পঠিত

বসুন্ধরায় শুরু হলো বারভিডা কার এক্সপো ২০২৬

ঢাকায় শুরু হয়েছে তিন দিনব্যাপী বারভিডা কার এক্সপো ২০২৬। বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) এ মেলার উদ্বোধন করা হয়। বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিক্যালস ইম্পোর্টার্স অ্যান্ড ডিলার্স অ্যাসোসিয়েশন (বারভিডা) আয়োজিত এ প্রদর্শনী চলবে আগামী ৭ নভেম্বর পর্যন্ত।

এক ছাদের নিচে জাপানের জনপ্রিয় রিকন্ডিশন্ড গাড়ি প্রদর্শন এবং ক্রেতাদের গাড়ি দেখা, বিভিন্ন মডেলের বৈশিষ্ট্য ও দাম তুলনা করে পছন্দের গাড়ি কেনার সুযোগ করে দেওয়াই এ আয়োজনের মূল লক্ষ্য। মেলায় টয়োটা প্রিয়াস, করোলা ক্রস, হ্যারিয়ার, নোয়া, ভক্সি ও আলফার্ডসহ জাপানের বিভিন্ন জনপ্রিয় ব্র্যান্ড ও মডেলের গাড়ি প্রদর্শিত হচ্ছে।

দর্শনার্থীরা সরাসরি গাড়ি দেখার পাশাপাশি সেগুলোর প্রযুক্তি, সুযোগ-সুবিধা, বৈশিষ্ট্য ও দাম সম্পর্কে জানতে পারছেন। একই স্থানে বিভিন্ন প্রতিষ্ঠানের গাড়ি দেখার সুযোগ থাকায় ক্রেতারা নিজেদের বাজেট ও পছন্দ অনুযায়ী গাড়ি বেছে নিতে পারবেন বলে জানিয়েছে আয়োজক সংগঠন।

মেলা উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা নীতি প্রণয়নের ক্ষেত্রে জাপানি রিকন্ডিশন্ড গাড়ি আমদানিতে বৈষম্যমূলক দৃষ্টিভঙ্গি পরিহারের আহ্বান জানান। তাঁরা বলেন, বাংলাদেশের অর্থনীতি ও উন্নয়নযাত্রায় জাপানি রিকন্ডিশন্ড গাড়ি খাতের ৫০ বছরের অবদান রয়েছে। এ খাতের অবদান বিবেচনায় নিয়ে আমদানি নীতিতে সহায়ক পরিবেশ নিশ্চিত করা প্রয়োজন।

বক্তারা আরও বলেন, ৬৬০ সিসির জাপানি ‘কে-কার’ আমদানিতে সুবিধা দেওয়া হলে ছোট আকৃতির এসব গাড়ি নগর পরিবহনে বিকল্প হিসেবে ভূমিকা রাখতে পারে। তাঁদের মতে, এর মাধ্যমে শহরে ব্যাটারিচালিত রিকশার আধিক্যজনিত যানজট ও বিশৃঙ্খলা কমাতেও সহায়তা মিলতে পারে।

আলোচনা সভায় বক্তব্য দেন এনআরবি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক তারেক রিয়াজ খান, রূপালী ইন্স্যুরেন্স কোম্পানির উপদেষ্টা পি কে রায়, পূবালী ব্যাংকের কনজুমার ক্রেডিট স্কিমের প্রধান মালেকুল ইসলাম, বারভিডার সাবেক সভাপতি আবদুল মান্নান চৌধুরী খসরু ও মো. হাবিব উল্লাহ ডন এবং সংগঠনটির সাবেক সাধারণ সম্পাদক মাহাবুল হক চৌধুরী বাবর।

সভায় সভাপতিত্ব করেন বারভিডার সভাপতি আবদুল হক। পরিচালনা করেন সংগঠনটির সেক্রেটারি জেনারেল রিয়াজ রহমান।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৭:৫৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com